Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee-Niti Aayog meeting: সত্যিই মাইক বন্ধ করে দেওয়া হয়? বৈঠকে ঠিক কী হয়েছিল? তথ্য দিল নীতি আয়োগ

Mamata Banerjee-Niti Aayog meeting: মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করলেন নীতি আয়োগের সিইও (CEO) বিভিআর সুব্রহ্মণ্যম! এমনকি বৈঠকে কন্ঠোরধের কোনও প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আজ শনিবার নীতি আয়োগের বৈঠক ছিল দিল্লিতে। বিরোধীদের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ দেন। কিন্তু সেই বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয়নি।

এমনকি মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরে একেবারে সরগরম রাজ্য থেকে জাতীয় রাজনীতি। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন নীতি আয়োগের সিইও (CEO) বিভিআর সুব্রহ্মণ্যম! বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন। ঠিক কী ঘটনা ঘটেছে তা তুলে ধরেন (Mamata Banerjee - Niti Aayog meeting)।

Mamata Banerjee-Niti Aayog meeting

বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, বৈঠকে (Niti Aayog meeting) ১০ জন অনুপস্থিত এবং ২৬ জন অংশগ্রহণকারী ছিলেন। তবে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার, দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, ঝাড়খন্ড এবং পুদুচেরি থেকে কোনও প্রতিনিধি ছিলেন না। অংশগ্রাহীদের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যিনি মধ্যহ্নভোজের আগে বলার জন্য অনুরোধ করেছিলেন। মূলত পর্যায়ক্রমেই আলোচনার ভিত্তিতে রাজ্যগুলিকে বলার সুযোগ দেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর স্পষ্ট অনুরোধ ছিল। আর সেজন্যই গুজরাতের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয় বলে এদিন জানান নীতি আয়োগ। শুধু তাই নয়, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকেই সাত মিনিট করে সময় ধার্য করা হয়েছিল। স্ক্রিনের উপর একটি ঘড়ি ছিল। যা সময়ের আপডেট দিচ্ছিল।

বিভিআর সুব্রহ্মণ্যমের কথায়, ঘড়িটি সাত থেকে পাঁচ, চার, তিন, দুই এক হয়ে শেষে শূন্য দেখায়। তবে মুখ্যমন্ত্রী নিজেই আর কিছু বলবেন না বলে জানান। আমরা সবাই তাঁর কথা শুনছিলাম এবং নোট করছিলাম বলেও জানায় নীতি আয়োগ।

শুধু বিভিআর সুব্রহ্মণ্যমই নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর দাবি, আমরা সবাই ওনার বক্তব্য শুনছিলাম। প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে সাত মিনিট সময় দেওয়া হয়েছিল। প্রত্যেকটি টেবিলের সামনে ঘড়ি ছিল। আর সময় স্ক্রিনে দেখা যাচ্ছিল। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। শুধু তাই নয়, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সত্য বলা উচিৎ বলেও এদিন জানান তিনি।

এমনকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে দিয়েছেন। টুইট করে তিনি জানিয়েছেন, অন্যান্যদের মতো তিনিও মাত্র ৭ মিনিট বলার জন্য সময় পেয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+