কৃষিমন্ত্রক থেকে ইস্তফা নরেন্দ্র সিং তোমারের! কাদেরকে গুরু দায়িত্ব আরেক 'নরেন্দ্র'র
কৃষিমন্ত্রক থেকে ইস্তফা নরেন্দ্র সিং তোমারের। ইতিমধ্যে তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। এবং ওই মন্ত্রকের দায়িত্ব অর্জুন মুন্ডাকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে আরও বেশ কয়েকজন নতুন মুখেও আনা হয়েছে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র সিং তোমার প্রার্থী হয়েছিলেন। শুধু তাই নয়, ৭৯ হাজার ভোটেরও বেশি ভোটে জয় পান তোমার। আর এরপরেই বুধবার লোকসভা থেকে পদত্যাগ করেন। এবং কৃষিমন্ত্রক (Ministry of Agriculture) থেকেও পদত্যাগ করেন।

জানা গিয়েছে, অর্জুন মুন্ডা এখন থেকে কৃষিমন্ত্রকের দায়িত্ব সামলাবেন। আদিবাসী কল্যাণ মন্ত্রকের (Union Minister of Tribal Affairs) মন্ত্রী হিসাবে ২০১৯ সাল থেকে কাজ করছেন অর্জুন মুণ্ডা। এবার অতিরিক্ত কৃষিমন্ত্রক (Ministry of Agriculture)-এর দায়িত্বও সামলাবেন তিনি।
অর্জুন মুন্ডা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসাবে তিন বার কাজ করেছেন। অন্যদিকে, শোভা করন্দালাজকে (Sushri Shobha Karandlaje) প্রতিমন্ত্রী হিসাবে বাড়তি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের (Ministry of Food Processing Industries) দায়িত্বও সামলাতে হবে। রাজীব চন্দ্রশেখরকে অতিরিক্ত আরও একটি মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। এবার থেকে জলশক্তি মন্ত্রকের অনেক দায়িত্ব সামলাতে হবে তাঁকে।
একনজরে দেখে নেওয়া যাক কে কোনও দায়িত্ব পেলেন-
President Droupadi Murmu has directed Union Minister Arjun Munda to be assigned the charge of the Ministry of Agriculture and Farmers Welfare, Union Minister Sushri Shobha Karandlaje to be assigned the charge of the Minister of State in the Ministry of Food Processing Industries,…
— ANI (@ANI) December 7, 2023
পাঁচ রাজ্যে অর্থাৎ মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে বিজেপি। লোকসভার আগে কার্যত চ্যালেঞ্জ ছিল মোদী-শাহের কাছে। আর এই বৈতরণী পার হতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে ময়দানে নামেন। এবং জয়ও পেয়েছেন। যাদের মধ্যে অনেকের নাম রাজ্যের মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী পদেও বসতে পারেন বলে জল্পনা।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications