Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শনি-রবিবারও ছুটি নেই সাংসদদের! করোনার সঙ্কটের আবহে বদলাচ্ছে লোকসভার চেহারা

শনি-রবিবারও ছুটি নেই সাংসদদের! করোনার সঙ্কটের আবহে বদলাচ্ছে লোকসভার চেহারা

করোনা সঙ্কটকের কথা মাথায় রেখেও ফের সচল হতে চলেছে লোকসভা। একাধিক চিরাচরিত প্রথা বাতিল করে চলতি মাসের ১৪ তারিখ থেকেই শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন। করোনা বিধি মানতে ইতিমধ্যেই রাজ্যসভার সচিবালয় থেকে এই বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশিত হয়েছে বলেও জানা যাচ্ছে।

১১টি অর্ডিন্যান্স পাশ করাতে চাইছে কেন্দ্র

১১টি অর্ডিন্যান্স পাশ করাতে চাইছে কেন্দ্র

সূত্রের খবর, মাত্র দুই সপ্তাহ হবে এই অধিবেশনের মেয়াদ। তাই এবারে শনি-রবিবারও খোলা থাকবে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষও। যত সম্ভব কাজ সারতে ছুটি নেই সাংসদদেরও।এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী আসন্ন অধিবেশন থেকে সব মিলিয়ে ১১টি অর্ডিন্যান্স সংসদে আইন হিসাবে পাশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের।

১লা অক্টোবর পর্যন্ত চলবে অধিবেশন

১লা অক্টোবর পর্যন্ত চলবে অধিবেশন

এদিকে এর আগে বিশেষ অধিবেশনের জন্য শনিবারও কাজ হয়েছে সংসদে। কিন্তু করোনা সঙ্কটের জেরে এই প্রথম রবিবারও কাজ হতে চলেছে সংসদে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর অবধি চলবে এই সংক্ষিপ্ত অধিবেশন। তবে একইসাথে রাজ্যসভা ও লোকসভার কাজ হবে না বলেই জানা যাচ্ছে।

একসাথে চলবে না রাজ্যসভা ও লোকসভার বৈঠক

একসাথে চলবে না রাজ্যসভা ও লোকসভার বৈঠক

সূত্রের খবর, সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজ্যসভা অধিবেশন বসবে। রাজ্যসভা মিটলে বিকেল ৪টের পর আবার শুরু হবে লোকসভা অধিবেশন। চলবে সন্ধে ৭টা পর্যন্ত। যদিও প্রথম দিন সকালে লোকসভা অধিবেশন বসবে এবং বিকেলে রাজ্যসভার অধিবেশন বসবে বলে জানা যাচ্ছে।

 পাঁচটি ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে প্রস্তুত বিরোধীরা

পাঁচটি ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে প্রস্তুত বিরোধীরা

সূত্রের খবর, একদিকে সরকার যেমন ১১টি অর্ডিন্যান্স এখানে পাশ করাতে চাইলেও পাঁচটি ইস্যুতে কেন্দ্রকে বিঁধতে প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। যদিও এবারের অধিবেশনে জিরো আওয়ারে প্রশ্নত্তোর পর্ব থাকবে না বলেও আগেই জানা গিয়েছিল। যদিও এই সিদ্ধান্ত সামনে আসার পরেই সরব হতে দেখা যায় বিরোধী শিবিরের একাট বড় অংশকে। চাপের মুখে পড়ে এই ক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত বদলের পথে হাঁটতে পারে বলে চাপা গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।

ফেসবুক-বিজেপি আঁতাত! তদন্ত শুরু শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় তথ্য-প্রযুক্তি কমিটির

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+