পাকিস্তানি হামলায় ঘর ছাড়ল আতঙ্কিত আরও গ্রামবাসী

এদিন এক বিএসএফ আধিকারিকের কথায় পাকিস্তানি সৈন্যরা ৮২ এমএম মর্টার সেল দিয়ে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে। এদিন রাতে মর্টার সেলের পাশাপাশি অন্যান্য ভারী অস্ত্রের সাহায্যেও বিএসএফ জওয়ানদের শিবিরে আক্রমণ করে পাকিস্তানি সৈন্যরা।
সূত্রের খবর অনুযায়ী রবিবার রাত সাড়ে আটটা থেকে সাম্বার রামগড় ও আরনিয়া সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি সৈন্যরা। বিএসএফ জওয়ানরাও জবাবে পাল্টা গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় শিবিরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সোমবার সকালে গুলি ও পাল্টা গুলির যুদ্ধ বন্ধ হয়। এদিকে এদিন রাতেই সাম্বা জেলার জাসো চক ও এসএমপুর এই দুটি গ্রামের বাসিন্দারা আতঙ্কে গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন এক জেলা প্রশাসন কর্তা। অনেক ক্ষেত্রে মহিলা ও শিশুরা মাঝরাতেই বাড়ি ছেড়ে বিরয়ে গিয়েছেন নিরাপদ স্থানে কিন্তু পুরুষেরা বাড়ি আগলে পড়ে রয়েছেন বলেও সূত্রের খবর। আতঙ্কিত গ্রামবাসীদের কথায় শুধু ভারতীয় শিবির নয়, সাম্বা জেলার অসামরিক এলাকা লক্ষ্য করেও গোলাগুলি চালাচ্ছে পাকিস্তানি সৈন্যরা।
পাকিস্তানের তরফে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সুশীলকুমার সিন্দে পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার এলাকা পরিদর্শনে আসতে পারেন। এমনকী কয়েকটি গ্রামও তিনি ঘুরে দেখতে পারেন বলেও সূত্রের খবর।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications