মোদী সরকার বড় ধাক্কা খেল, অর্থনৈতিক মন্দার মধ্যেই জিএসটিতে লক্ষ্যপূরণে ব্যর্থ
অর্থনীতির বেহাল দশার মধ্যেই মোদী সরকারের দুশ্চিন্তা বাড়ল ডিএসটি নিয়ে। পণ্য পরিষেবা কর আদায়ে এই অক্টোবরে জোর ধাক্কা খেয়েছে মোদী সরকার।
অর্থনীতির বেহাল দশার মধ্যেই মোদী সরকারের দুশ্চিন্তা বাড়ল জিএসটি নিয়ে। পণ্য পরিষেবা কর আদায়ে এই অক্টোবরে জোর ধাক্কা খেয়েছে মোদী সরকার। প্রতি মাসে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ১০০ হাজার কোটি টাকা। কিন্তু এবার তা থমকে গেল ৯৫ হাজার কোটিতেই। বিশেষজ্ঞদের ধারণা, অর্থনৈতিক বেহাল দশার কারণেই এই জিএসটিতে প্রভাব পড়েছে।

গত বছর অক্টোবরে জিএসটি আদায় হয়েছিল ১০০,৭১০ কোটি টাকা। এবার তা কমে দাঁড়িয়েছে ৯৫,৩৮০ কোটি টাকা। এবারের কর আদায় গতবারের তুলনায় অনেক কম। তবে এই পরিমাণ আগের মাসের তুলনায় অনেকটাই বেশি। সেপ্টেম্বরে জিএসটি আদায় হয়েছিল ৯১,৯১৬ কোটি টাকা।
সরকারি পরিসংখ্যা বলছে, অক্টোবরে কেন্দ্রীয় জিএসটি আদায় হয়েছে ১৭,৫৮২ কোটি টাকা, রাজ্য জিএসটি থেকে আদায় হয়েছে ২৩,৬৭৪ কোটি টাকা। আর সম্মিলিত জিএসটি থেকে আদায় ৪৬,৫১৭ কোটি টাকা। সেস আদায় হয়েছে ৭,৬০৭ কোটি টাকা। এতে প্রমাণিত উৎসবের মরশুমেও বিক্রি বাড়েনি সে অর্থে।
জিএসটির এই পরিসংখ্যানই জানান দিচ্ছে, গোটা দেশেই অর্থনৈতিক বেহাল দশা জারি রয়েছে। জিডিপি কমে যাওয়া, শিল্পে মন্দা, কর্মসংস্থানে ধাক্কা, বেকারত্বের হার বেড়ে যাওয়া নিয়ে বিব্রত বোধ করছে মোদী সরকার। তার উপর যুক্ত হল জিএসটি। তবে ব্যবসায়ীদের একাংশের দাবি, জিএসটি আদায় কম মানেই ব্যবসায় মন্দা এই ধারণা ঠিক নয়।
-
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি












Click it and Unblock the Notifications