বিএসএফ জওয়ানকে ভুল করে গুলি, অমিত শাহের সঙ্গে কথা বলবে বাংলাদেশ
বাংলাদেশ বর্ডার পুলিসের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় ভুল স্বীকার করল বাংলাদেশ। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্দুজ্জামান খান জানিয়েছেন ভুল করে গুলি চালিয়েছিল বিজিবি।
বাংলাদেশ বর্ডার পুলিসের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় ভুল স্বীকার করল বাংলাদেশ। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্দুজ্জামান খান জানিয়েছেন ভুল করে গুলি চালিয়েছিল বিজিবি। এই ঘটনায় যাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনও প্রভাব না পড়ে সেজন্য তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তিনি আরও জানিেছন জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন যে ভারতীয় মৎস্যজীবী তাকে গ্রেফতার করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিএসএফের হেড কনস্টেবল বিজয় ভান সিংকে বিজিবির গুলি করার ঘটনা নিছক ভুলের কারণে হয়েছে বলে দাবি করেছেন তিনি। যদিও পুরো ঘটনাটি ফ্ল্যাগ মিটিং চলাকালীন ঘটেছে। একে-৪৭ থেকে গুলি করা হয়েছিল । এই ঘটনায় জখম হয়েছিলেন আরও এক বিএসএফ কর্মী। মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটেছিল এই ঘটনা। ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতার নিয়েই শুরু হয়েছিল গণ্ডগোল।
এই ঘটনাকে অত্যন্ত দুঃখ জনক বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন পুরো বিষয়টি নিেয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন। বিএসএফ এবং বিজিবির মধ্যে নির্ধারিত সময়ের বৈঠকে কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন তিনি। এই ঘটনায় যাতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি না ঘটে দেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications