রাষ্ট্রপতি নির্বাচনের দিনই উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম স্থির করে ফেলল এনডিএ
উপরাষ্ট্রপতি পদে কে হতে চলেছেন এনডিএ প্রার্থী, তা স্থির করে ফেলল বিজেপি তথা এনডিএ। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু হতে চলেছেন কেন্দ্রীয় সরকারের মনোনীত প্রার্থী।
রাষ্ট্রপতি পদে ভোটাভুটির দিনই উপরাষ্ট্রপতি পদে কে হতে চলেছেন এনডিএ প্রার্থী, তা স্থির করে ফেলল বিজেপি তথা এনডিএ। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু হতে চলেছেন কেন্দ্রীয় সরকারের মনোনীত প্রার্থী। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি বৈঠকে বসে। সেখানেই বেঙ্কাইয়া নাইড়ুর নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের জেতা যেমন বহু আগে থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল, তেমনই বেঙ্কাইয়াও উপরাষ্ট্রপতি পদে জিতবেন এমনটা এখন থেকেই বলে দেওয়া যায়।

দক্ষিণী এই নেতা বিজেপি তথা এনডিএ-র সঙ্গে এআইএডিএমকে, তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, ওয়াইএসআর কংগ্রেসের মতো দলের সমর্থন পাবেন। ফলে বেঙ্কাইয়ার পক্ষে জিতে আসা খুবই সহজ হবে। এমনটাই মত রাজনৈতিক মহলের।
বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি পদে আসীন হামিদ আনসারি গত দু'বার ধরেই পদে বহাল রয়েছেন। ইউপিএ সরকারের আমল থেকেই তিনি উপরাষ্ট্রপতির পদ সামলাচ্ছেন। আগামী মাসে সেই পদে নির্বাচনের পর বেঙ্কাইয়া নাইড়ু বিরোধীদের মনোনীত প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীর বিরুদ্ধে জিতলে উপরাষ্ট্রপতি পদে আসীন হবেন।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications