দিল্লিতে পারদ নেমে ৪.২ ডিগ্রি! টানা দ্বিতীয় দিনেই মরশুমের রেকর্ড ভাঙল, গত দুই বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা
উত্তর পশ্চিমের হিমেল হাওয়ার দাপটে কাঁপছে দিল্লি এনসিআর। শনিবার ভোরের শহর চোখ মেলতেই নেমে এসেছে তীব্র ঠান্ডার গা ছমছমে বার্তা। পারদ থেমেছে ৪.২ ডিগ্রি সেলসিয়াসে, শুক্রবারের রেকর্ডও পেছনে ফেলে দিল নতুন দিন।
মৌসম ভবনের সাফদরজং পর্যবেক্ষণ কেন্দ্রে রেকর্ড করা এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ২.৭ ডিগ্রি কম। তার আগের দিন অর্থাৎ শুক্রবারও ন্যূনতম তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি, যা তখনই মরশুমের সর্বনিম্ন বলে চিহ্নিত হয়েছিল। মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে সেটিকেই ভেঙে দিল আরও হিমশীতল সকাল।

এই শীত শুধু রেকর্ডেই নয়, সময়েও একটি বার্তা রাখল। গত দুই বছরে জানুয়ারিতে এত কম পারদ নেমে আসেনি। ২০২৪ সালের ১৬ জানুয়ারির ৩.৫ ডিগ্রির পর এটাই সবচেয়ে ঠান্ডা সকাল বলে জানাল আইএমডি।
শুধু ঠান্ডা নয়, ঘন কুয়াশা আর উত্তুরে বাতাস মিলেই দিল্লির আকাশে আঁকে দিয়েছে 'শীতের গ্রাফ'। ফলে শীতের দাপট জমে উঠেছে রাজধানী থেকে এনসিআর জুড়ে। শুক্রবার গুরগাঁও, নয়ডা ও গাজিয়াবাদের বেশ কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে, যা আরও কমিয়ে দিয়েছে অনুভূত তাপমাত্রা।
ইতিমধ্যে বিদ্যুৎ চাহিদাও পড়েছে নতুন রেকর্ডে। শীত তাড়াতে 'হিটার মোড়ানো' শহর শনিবার ছুঁয়েছে ৬,০৮৭ মেগাওয়াট, শীতকালীন মরশুমে প্রথমবার ৬,০০০ মেগাওয়াটের ঘর পেরোল দিল্লি।
আগামী কয়েকদিনে শীতের রেশ আরও বাড়বে বলেই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। কোনও পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় ১৫ জানুয়ারি পর্যন্ত ন্যূনতম তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। সর্বোচ্চও ১২ থেকে ১৫ ডিগ্রির বেশি উঠবে না বলে অনুমান।
তবে উষ্ণতার আলো কবে মিলবে? আপাতত দিল্লির অপেক্ষা শুধু উত্তুরে হাওয়ার মর্জির ওপর।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications