Mayawati: উত্তরসুরী বেছে নিলেন মায়াবতী, ভাইপোর হাতে থাকবে দলের রাশ? মানবেন কি দলের নেতারা
বয়স হচ্ছে তাই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে সবসময় চলা কঠিন। ২০২৪-র নির্বাচনের আগে তাই দল নিয়ে বড় ঘোষণা করলেন মায়াবতী। তাঁর পরে দলের রাশ কার হাতে থাকবে সেটা আগে থেকেই ঘোষণা করে দিয়েছেন বিএসপি সুপ্রিমো। নিজের উত্তরসুরী হিসেবে বেছে নিয়েছেন ভাইপোকে।
২৪ বছরের আকাশ আনন্দের হাতেই তার পরে দলের রাশ থাকবে বলে রবিবার ঘোষণা করেছেন মায়াবতী। কাজেই দলের নেতাদের মধ্যে এই নিয়ে আর কোনও দলাদলি বা সংশয় রাখতে নারাজ মায়াবতী। তিনি নিজেই ঘোষণা করে দিয়ে গেলেন তাঁর উত্তরাধিকারীর নাম।

রবিবার লখনউয়ে বসেছিল বৈঠক। সেই বৈঠকে আকাশকে দলের সব দায়িত্ব তুলে দিয়েছেন তিনি। তবে কেবল মাত্র উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের দল তিনি নিজে দেখবেন বলে জানিয়েছেন মায়াবতী। রাজনীতিতে একেবারেই নতুন বললে ভুল হবে না আকাশ আনন্দকে। বয়স মাত্র ২৮ বছর। সেদিক থেকে বলতে গেলে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও ছোট তিনি।
লন্ডন থেকে এমবিএ করে এসেছেন আকাশ। ২০১৬ সালে প্রথম মায়াবতীর সঙ্গে আকাশকে দেখা যায় সাহারানপুরে। ২০১৭-র মেরঠে একটি ব়্যালিতেও মায়াবতীর সঙ্গে ছিলেন আকাশ। ২০১৯ সালে লোকসভা ভোটে বিএসপির তারকা প্রচারকদের মধ্যে ছিলে আকাশ আনন্দ। সেসময় নির্বাচন কমিশন মায়াবতীকে ৪৮ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচারে নিষিদ্ধ করেছিল, তখন আকাশই পুরো দায়িত্ব সামলেছিলেন।
সূত্রের খবর আকাশ মায়াবতীর সঙ্গে ব়্যলিতে যোগ দেওয়ার পরেই নাকি বিএসপির যুবা ভোটারের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল। সেকথা মাথায় রেখেই কি বিএসপি সুপ্রিমো এই সিদ্ধান্ত নিয়েছেন এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এদিকে মায়াবতীর এই ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications