Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চেন্নাইয়ে বসে নরেন্দ্র মোদীকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেন জানেন

করুণানিধি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ফোন করে যোগাযোগের চেষ্টা করেন বলে জানিয়েছেন মমতা।

খবর পেয়েছিলেন এম করুণানিধি ঘোরতর অসুস্থ। কলকাতা থেকে মঙ্গলবার বিমান ধরে সোজা ছোটেন চেন্নাই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ছাড়ার পরই কাবেরী হাসপাতাল কলাইনরের মৃত্যুর খবর ঘোষণা করেন। চেন্নাইয়ে নেমেই তৃণমূলনেত্রী খবর পান করুণানিধির প্রয়াণের। তারপরেই ছুটে যান গোপালাপুরমের বাড়িতে। সেখানে স্তালিন, কানিমোঝিদের সমবেদনা জানান।

চেন্নাইয়ে বসে নরেন্দ্র মোদীকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের

এর মধ্যেই জানা যায়, মেরিনা বিচে কলাইনরকে সমাধিস্থ করতে আপত্তি জানিয়েছে শাসক দল ডিএমকে। যা নিয়ে আদালতে যায় ডিএমকে। সেইসময়ে মমতা চেন্নাইয়েই ছিলেন। এদিন করুণানিধিকে রাজাজি হলে শেষ শ্রদ্ধা জানিয়ে মমতা বলেন, সমাধি করার ঘটনা নিয়ে রাজনীতি না হলেই ভালো হতো। তামিলনাড়ু সরকার এটা ঠিক করেনি।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ফোন করে যোগাযোগের চেষ্টা করেন বলে জানিয়েছেন মমতা। তবে তার আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীকে ফোন করে অনুরোধ করতে চেয়েছিলেন মমতা। ফোন করলেও সাড়া মেলেনি পলানিস্বামীর। তারপরই এই বিষয়ে প্রধানমন্ত্রীকে ফোন করেন মমতা।

করুণানিধির প্রয়াণ দেশের রাজনীতিতে বড় শূন্যস্থান তৈরি করবে বলে জানান মমতা। সবচেয়ে বরিষ্ঠ নেতা ও রাজনীতিবিদ ছিলেন করুণানিধি। এটা অনেক বড় ক্ষতি বলে মমতা ব্যাখ্যা করেছেন। চেন্নাইয়ে দাঁড়িয়েই মমতা জানিয়েছেন, শেষকৃত্যে তৃণমূল কংগ্রেসের হয়ে ডেরেক ও'ব্রায়েন প্রতিনিধিত্ব করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+