Exclusive: দিল্লিতে মুকুলের বাড়িতে মমতা, সরকারি বাংলো খালি করার নির্দেশ কেন্দ্রের
দিল্লিতে মুকুলের বাড়িতে মমতা, সরকারি বাংলো খালি করার নির্দেশ কেন্দ্রের
মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে মুকুল রায়ের সরকারি বাংলোতেই বৈঠক করছেন মমতা। সাউথ অ্যাভিনিউর এই ১৮১ নং বাংলোটিতে রাজ্যসভার বিজেপি এমপি স্বপন দাশগুপ্তের গেস্ট হিসেবেই থাকতেন প্রাক্তন বিজেপি নেতা মুকুল রায়৷ কিন্তু সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন মুকুল৷ এবং এখনও দিল্লির সরকারি বাংলোটি মুকুলের জন্যই বরাদ্দ রয়েছে৷

বিজেপির রাজ্য সভার সাংসদ স্বপন দাশগুপ্তের 'গেস্ট অ্যাকমোডেশন' এ এতদিন এই বাড়িটি ব্যবহার করতেন মুকুল রায়৷ এবার এই বাড়ি থেকে তার অতিথি (মুকুল রায়কে) সরিয়ে দ্রুত খালি করার চিঠি স্বপন দাসগুপ্তকে পাঠাল রাজ্যসভা সেক্রেটারিয়েট।
তিনদিনের দিল্লি সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী, আপ প্রধান কেজরিওয়াল সহ একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে দেখা করছেন মমতা। ২০২৪ এর বিজেপি বিরোধী মহাজোট তৈরি করার প্রস্তুতি চালাচ্ছেন তৃণমূল নেত্রী। এবার এই বিজেপি বিরোধী জোট তৈরির জন্য একাধিক জায়গাতে একাধিক নেতার সঙ্গে বৈঠক করছেন মমতা। সূত্রের খবর দিল্লিতে মুকুলের সরকারি বাংলোতেও কয়েকটি বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো।
এখন আর রাজ্যসভার সাংসদ নন মুকুল রায়৷ স্বাভাবিকভাবেই কোনও সরকারি বাংলো পাওয়ার কথা ছিল না তাঁর৷ কিন্তু কয়েক মাস আগেও বিজেপির সর্বভারতীয় সহ সম্পাদক ছিলেন মুকুল। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মিটিং হোক কিংবা সাংগঠনিক কাজে মুকুলকে দিল্লিতে থাকতে হত৷ সে জন্যই বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের 'গেস্ট অ্যাকমোডেশন' থেকে সাউথ অ্যাভিনিউয়র ১৮১ নং বাংলোটি দেওয়া হয় মুকুলকে।

বিজেপির দেওয়া বাংলোকে ব্যবহার করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে জোট তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়! এই বিষয়টিই সম্ভবত হজম হয়নি বিজেপির। তাই মমতা দিল্লি যাওয়ার পরপরই মুকুলকে বাংলো ছাড়ার জন্য চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে।
প্রসঙ্গত, মুকুল রায় দিল্লিতে যে বাংলোটিতে থাকেন সাউথ অ্যাভিনিউর ১৮১ নং বাংলোটির গেটের দুপাশে দেওয়ালে এতদিন মোদী ও শাহের ছবি দেওয়া ব্যানার লাগানো থাকত৷ মঙ্গলবার মমতার দিল্লি আসার একদিন আগেই সেই পোস্টার বাংলোর দেওয়াল থেকে খুলে ফেলা হয়। তার জায়গাতে মমতা অভিষেকের ছবি সহ ব্যানার লাগানো হয়েছে বাংলোটিতে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications