Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Assembly Election: মহারাষ্ট্রে মসজিদ থেকে ভোটের ফতোয়া! লাউডস্পিকার সরানোর হুঁশিয়ারি রাজ ঠাকরের

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্ক। জনসভা থেকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (Maharashtra Navnirman Sena) প্রধান রাজ ঠাকরের (Raj Thackeray) বিরুদ্ধে। ক্ষমতায় এলে রাজ্যের সব মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করার হুঁশিয়ারি বালাসাহেব ঠাকুরের ভাইপোর।

অমরাবতীতে জনসভা থেকে বিরোধী শিবিরকে নিশানা করতে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন রাজ ঠাকরে। মসজিদগুলি (Masjid) থেকে মুসলিম নেতারা মহা বিকাশ অঘাড়িকে ভোট দেওয়ার জন্য ফতোয়া জারি করেছে বলে বিস্ফোরক অভিযোগ তাঁর।

Raj Thackeray

সভা থেকে উদ্ধব ঠাকরেকেও নিশানা করেন রাজ ঠাকরে। উদ্ধব মুখ্যমন্ত্রী থাকাকালীন মসজিদ থেকে লাউডস্পিকার (Loudspeaker) সরাতে বলায় তাঁর ও দলের সমর্থকদের বিরুদ্ধে ১৭ হাজার মামলা করা হয়েছে বলে ক্ষোভ উগড়ালেন রাজ ঠাকরে।

জেলায় জেলায় শিবাজির মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। এদিন সেনিয়েই উদ্ধবকে পাল্টা নিশানা করেন রাজ ঠাকরে। এমভিএর অপর শরিক তথা এনসিপি প্রধান শরদ পাওয়ারকে (Sharad Pawar) সাধু বলেও কটাক্ষ করেন রাজ। শরদের বিরুদ্ধে মহারাষ্ট্রে ওবিসি ও মারাঠা সম্প্রদায়ের মধ্যে অশান্তি পাকানোর অভিযোগ তুললেন রাজ ঠাকরে।

উল্লেখ্য, উদ্ধব ঠাকরের শিবসেনা বিজেপির জোটসঙ্গী হিসেবে থাকাকালীন বিজেপির প্রবল সমালোচক ছিলেন রাজ ঠাকরে। উদ্ধবের সেনা আলাদা হয়ে গেলে বিজেপির ঘনিষ্ঠ হয়ে ওঠে রাজ ঠাকরের দল এমএনএস। এমনকি ২০২৪ এর লোকসভা নির্বাচনেও বিজেপিকে সমর্থন করে রাজ ঠাকরের দল।

বিধানসভা নির্বাচনে অবশ্য একা লড়ার বার্তা দিয়েছে এমএনএস। সারা রাজ্যে দলের তেমন প্রভাব না থাকলেও জয় নিয়ে আশাবাদী রাজ ঠাকরে। বাকি দলগুলির থেকে বেশি আসন পাবেন বলে সভায় দাবি করেন তিনি। মুম্বইয়ের হেভিওয়েট আসন মাহিম কেন্দ্র থেকে ছেলে অমিত ঠাকরেকে প্রার্থী করেছেন রাজ ঠাকরে।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর নির্বাচন। মহাজুটিতে বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে মহা বিকাশ অঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। লড়াইয়ে সামিল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনাও। ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+