Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Assembly Election: ভোটের আগে মহারাষ্ট্রে বিজেপিতে ধাক্কা, শরদ পাওয়ারের এনসিপিতে যোগ মন্ত্রীর

Maharashtra Assembly Election: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগে মহারাষ্ট্রে বিজেপিতে (BJP) বড় ধাক্কা। শরদ পাওয়ারের এনসিপিতে (NCP Sharad Pawar) যোগ দিলেন রাজ্যের মন্ত্রী হর্ষবর্ধন পাতিল (Hardhavardhan Patil)। দলের প্রেসিডেন্ট শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে (Supriya Sule), জয়ন্ত পাতিলের (Jayant Patil) উপস্থিতিতেই দলীয় পতাকা হাতে তুলে নিলেন হর্ষবর্ধন।

এনসিপিতে যোগ দিয়েই এবার ফের ইন্দপুর আসন (Indapur Seat) থেকেই ভোটে লড়বেন হর্ষবর্ধন। মঙ্গলবার তার দলে যোগ দেওয়ার পরই একথা জানিয়ে দেন শরদ পাওয়ার। তবে পাতিল নিজে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেননি বলেও জানান পাওয়ার।

Harshvardhan Patil

এদিনের যোগদান অনুষ্ঠানে শরদ পাওয়ার বলেন,"যেন তেন কাজ নয়। জনগণের সেবায় হর্ষবর্ধনকে নিয়োজিত করতে চায় দল। মানুষ যদি হর্ষবর্ধনকে পাশে পেতে চান, তাহলে ওঁকে বিধানসভায় পাঠাতে হবে।" এরপরই ইন্দপুর থেকেই তাঁকে প্রার্থী হওয়ার ঘোষণা করেন শরদ পাওয়ার।

এনসিপিতে পাতিলের যোগের পরই ফের একবার মহারাষ্ট্রে বদল আনার বার্তা পওয়ারের মুখে। ১৪ বার ভোটে ৭ বারই ইন্দপুরবাসীর সমর্থন পেয়েছেন বলে জানান পাওয়ার। এদিন তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে কিছু চাই না। মহারাষ্ট্রে বদল আনাই উদ্দেশ্য়। সেই কাজই করে চলেছে এনসিপি। তাতে হর্ষবর্ধনের মতো সদস্যদের প্রয়োজন।"

এদিকে দলে যোগ দিয়েই বরামতী লোকসভার (Baramati Loksabha Seat) এনসিপি সাংসদ (MP Supriya Sule) সুপ্রিয়া সুলের ভূয়সী প্রশংসা পাতিলের। সুপ্রিয়ার জয়ের পেছনে তাঁরও ভূমিকা রয়েছে বলে দাবি হর্ষবর্ধন পাতিলের। চারবারের সাংসদকে জয়ী করতে তাঁদের সমর্থন ছিল বলেও দাবি করেন হর্ষবর্ধন।

ভোটের আগে দলবদল নতুন ব্যাপার নয়। মহায়ুতি জোটের (Mahayuti Alliance) আসন রফার সিদ্ধান্ত অনুযায়ী ইন্দপুর আসনে প্রার্থী দিয়েছে অজিত পাওয়ারের (Ajit Pawar) এনসিপি। দুবারের জয়ী দত্তাত্রে ভার্নেকে (Dattatray Bharne) সেখানে প্রার্থী করেছে তাঁরা। ২০১৪ ও ২০১৯-এ তাঁর কাছেই হেরে যান হর্ষবর্ধন পাতিল। এরপরই বিজেপি ছেড়ে এবার শরদ পাওয়ারের এনসিপির প্রার্থী হয়ে লড়বেন পাতিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+