Maha Kumbh Mela 2025: যোগীরাজ্যে মহোৎসব, মহাকুম্ভ থেকে আয় হবে ২ লক্ষ কোটি টাকা!
Maha Kumbh Mela 2025: মহাকুম্ভে মহোৎসব প্রয়াগরাজে (Prayagraj)। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে উৎসব। প্রথম দিনেই গঙ্গা, যমুনা ও পুরাণে বর্ণিত সরস্বতী নদীর সঙ্গমস্থলে পবিত্র স্নান (Holy Dip) সেরেছেন প্রায় ৫০ লক্ষ পুণ্যার্থী। দেড় মাস ব্যাপী এই পার্বণ ঘিরে সাজ সাজ রব। বিরাট প্রভাব অর্থনীতিতেও।
মহাকুম্ভ থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সরকার আয় করবে প্রায় ২ লক্ষ কোটি টাকা। শতাব্দী প্রাচীন মহাকুম্ভে এবছর ৪০ কোটিরও বেশি মানুষ আসার সম্ভাবনা রয়েছে। যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মোট জনসংখ্যার থেকেও বেশি।

প্রায় ৪০০০ হেক্টর জুড়ে ১২ বছর বাদে হচ্ছে ওই উৎসব। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এমনিতেও ভারতের সবচেয়ে বেশি লোকের বাস উত্তরপ্রদেশেই। আর তাই মহাকুম্ভ ঘিরে সে রাজ্যের সরকার খরচ করেছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
মহাকুম্ভে আসা ৪০ কোটি মানুষের প্রত্যেকে যদি গড়ে ৫ হাজার টাকাও খরচ করেন, সেক্ষেত্রে রাজ্যের কোষাগারে ২ লক্ষ কোটি টাকা আয় হবে। আবার পুণ্যার্থীরা গড়ে ১০ হাজার টাকা খরচ করলে ৪ লক্ষ কোটি টাকা পর্যন্তও আয় হতে পারে। শুধু তাই নয়, মহাকুম্ভের প্রভাবে প্রকৃত জিডিপি ১ শতাংশেরও বেশি বৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কথায়, ২০১৯ সালে অর্ধকুম্ভ মেলা থেকে রাজ্য ১.২ লক্ষ কোটি টাকা আয় করেছিল। প্রয়াগরাজে সেবারে ২৪ কোটি পুণ্যার্থীর সমাগম হয়েছিল।
তবে এবারে ৪০ কোটি পুণ্যার্থীর সমাগম হলে ২ লক্ষ কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে। যোগী আরও বলেন, মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম অস্থায়ী শহরের সমতুল্য। যেখানে যেকোনও সময়ে একত্রে ৫০ লক্ষ থেকে ১ কোটি মানুষের থাকার ব্যবস্থা করা যেতে পারে।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স জানিয়েছে, মহাকুম্ভে থেকে আয়ের ২ লক্ষ কোটির মধ্যে ২০ হাজার কোটি আসতে পারে প্যাকেটজাত খাবার, জল, বিস্কুট, জুস থেকে। পুজোর সামগ্রী যেমন তেল, গঙ্গাজল, ধূপকাঠি, ধার্মিক পুস্তক থেকেও ২০ হাজার কোটি আয় হতে পারে। অন্যদিকে ১০ হাজার কোটি করে আয় হতে পারে পরিবহণ ও পর্যটন ব্যবস্থা থেকে।
অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, আয়ুর্বেদ ও ওষুধ বিক্রি থেকে ৩ হাজার কোটির মুনাফা উৎপন্ন হতে পারে। আবার ই-টিকিট, ডিজিটাল পেমেন্ট, ওয়াই ফাই ও মোবাইল চার্জিং বাবদ ১ হাজার কোটি টাকার মুনাফা আসতে পারে। পরিশেষে বিনোদন, বিজ্ঞাপন ও গণমাধ্যমগুলি থেকে প্রায় ১০ কোটি টাকার আয় হতে পারে বলে জানিয়েছে সিএআইটি। সব মিলিয়ে, যোগীরাজ্যে মহাকুম্ভ থেকে লাভের মুখ দেখবেন কোটি কোটি জনতা।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications