Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বহাল তবিয়তে বেঁচে আছেন LTTE প্রধান প্রভাকরণ', চাঞ্চল্যকর দাবি তামিল ন্যাশনালিস্ট মুভমেন্ট নেতার

এখনও বেঁচে রয়েছেন এলটিটি প্রধান প্রভাকরণ, তাঁর অনুমতি নিয়েই নাকি এই কথা প্রকাশ করছেন এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তামিল নেতা

এলটিটিই প্রধানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তামিল নেতা। প্রকাশ্যে তিনি দাবি করেছেন প্রভাকরণ নাকি বহালতবিয়তে বেঁচে রয়েছেন। এবং তাঁর অনুমতি নিয়েই নাকি তিনি এই কথা বলছেন। তামিল নেতার এই বক্তব্যের পরেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। শ্রীলঙ্কাকে এলটিটির দাপট থেকে রক্ষা করতে কিন্তু ভারতই সাহায্য করেছিল। এবং শ্রীলঙ্কার সেনাকে সহযোগিতা করেছিল ভারতীয় সেনা।

বেঁচে আছেন প্রভাকরণ

বেঁচে আছেন প্রভাকরণ

এখনও বহাল তবিয়তে বেঁচে রয়েছেন এলটিটিই প্রধান প্রভাকরণ। প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তামিল নেতা নাদুবরণ। তিনি দাবি করেছেন প্রভাকরণের অনুমতি নিয়েই তিনি একথা প্রকাশ করছেন বলে জানিয়েছেন। এমনকী প্রবাকরণ নাকি জানিয়েছেন শীঘ্রই তিনি প্রকাশ্যে আসবেন বলে জানিয়েছেন। তাঁর বেঁচে থাকার খবরকরে তামিলরা খুশি হবেন বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন সব তামিলকে একসঙ্গে তাঁকে সমর্থন জানানো উচিত।

‌শীঘ্রই প্রকাশ্যে আসবেন প্রভাকরণ

‌শীঘ্রই প্রকাশ্যে আসবেন প্রভাকরণ

শ্লীলঙ্কার কুখ্যাত জঙ্গি সংগঠন এলটিটিই। তাঁকে নিকেশ করেছিল শ্রীলঙ্কার সেনা। আর এই অভিযানে শ্রীলঙ্কাকে সাহায্য করেছিল ভারত। সেনা পাঠিয়ে প্রভাকরণকে নিকেশ করা হয়েছিল। ২০০৯ সালের ১৮-মে শ্রীলঙ্কার মুল্লাইথিভু জেলায় মল্লাইভিক্কাল নামে জঙ্গলে প্রভাকরণের গোপন ডেরায় অভিযান চালিয়ে তাঁকে নিকেশ করা হয় বলে খবর প্রকাশ করেছিল শ্রীলঙ্কা সরকার। তারপরে হঠাৎ করে এতো বছর পর প্রভাকরণের বেঁচে থাকার দাবি ঘিরে হই চই শুরু হয়ে গিয়েছে। তারপরে আবার তামিল নেতা দাবি করেছেন প্রভাকরণের অনুমতি নিয়েই তিনি এই কথা জানাচ্ছেন। এবং তিনি শীঘ্রই প্রকাশ্যে আসবেন।

ফের কি অশান্তি হবে শ্রীলঙ্কা

ফের কি অশান্তি হবে শ্রীলঙ্কা

হঠাৎ করে প্রভাকরণের বেঁচে থাকার খবরে শোরগোল পড়ে গিয়েছে। তামিল নেতা নেদুমারন জানিয়েছেন, গোটা বিশ্বের তামিলদের আনন্দিত হওয়া উচিত এই খবরে। কারণ প্রভাকরণ জানিয়েছেন তিনি শীঘ্রই তামিলদের অধিকার পক্ষার পরিকল্পনা নিয়ে সামনে আসবেন এবং তার পরিকল্পনা জানাবেন। সেকারণে তামিলদের একজোট হয়ে প্রভাকরণকে সমর্থন জানানোর কথা বলছেন তিনি।

আলাগিরির পাল্টা দাবি

আলাগিরির পাল্টা দাবি

তামিল নেতার এই দাবির পরেই গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে তামিলনাড়ুর কংগ্রেস নেতা আলাগিরি দাবি করেছেন যদি নাদুমরন প্রকাশ্যে আনতে পারেন প্রভাকরণকে তাহলে তিনি সবচেেয় বেশি আনন্দিত হবেন। এবং তিনি নিজে গিয়ে প্রভাকরণের সঙ্গে সাক্ষাৎ করে আসবেন বলে জানিয়েছেন। হঠাৎ করে তামিল টাইগার্সের সুপ্রিমো ভেলুপেল্লাই প্রভাকরণের অস্তিত্ব নিয়ে এমন দাবি অনেক প্রশ্ন তৈরি করেছে। সম্প্রতি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা তার মধ্যে হঠাৎ করে এই দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রীলঙ্কার প্রাক্তন সাংসদ শিবজিলিঙ্গম কিন্তু দাবি করেছেন সেসময় প্রভাকরণের মৃত্যু দাবি করে যে দেহ দেখানো হয়েছিল তাকে কিন্তু চিহ্নিত করতে পারেনি শ্রীলঙ্কা সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+