Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওড়িশায় থানায় আগুন উত্তেজিত জনতার! এসডিপিওকে ব্যাপক মারধর

ওড়িশার ফিরিঙ্গিয়া থানায় আগুন। শনিবার ফুলবনি জেলার ফিরিঙ্গিয়া ব্লকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যখন ক্ষুব্ধ স্থানীয়রা ফিরিঙ্গিয়া থানায় আগুন ধরিয়ে দেয়। পুলিশের বিরুদ্ধে গাঁজার ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করে এসডিপিও-সহ পুলিশের অন্য আধিকারিকদের ব্যাপক মারধর করা হয়।

স্থানীয়দের অভিযোগ ফিরিঙ্গিয়া থানার আইসি তপন কুমার নাহাকা ও অন্য পুলিশ কর্মীরা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

odisha police station

সূত্রের দাবি, স্থানীয়রা ৩ অগাস্ট গাঁজা বোঝাই একটি গাড়ি আটক করে। ফিরিঙ্গিয়ার পঞ্চায়েত সদস্য, প্রাক্তন সদস্য এবং স্থানীয়দের দাবি, সেই গাড়িটি ছিল পুলিশের। আরও অভিযোগ, গাড়িটি বুধকম্ভা গ্রামে যাওয়ার পথে এক জায়গায় মাদক বিক্রি করছিল।

গ্রামবাসীরা পুরো ঘটনার ভিডিও করে এবং থানার আইসি ও অন্য কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সেই ভিডিও কন্ধমালের পুলিশ সুপারের কাছে পাঠায়। কিন্তু পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করে রাস্তায় নামেন স্থানীয়রা। ফিরিঙ্গিয়ায় রাস্তা অবরোধের ফলে ফুলবনি-বালিগুদা রুটে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন, পুলিশ এখন ভক্ষক হয়ে গিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে গাঁজা পাচারের সমিয় পুলিশ কর্তাদের হাতে নাতে ধরা হয়, সেই ভিডিও রয়েছে। অভিযুক্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

এরপরেই পুলিশ অবরোধ তুলতে এলে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা থানায় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। উন্মত্ত জনতা এসডিপিও-সহ অন্য পুলিশ আধিকারিকদের ধাওয়া করার পরে ব্যাপক মারধর করে।

জনতার হামলায় এসডিপিও মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্তা জনতার হামলায় আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+