ফের তেলাঙ্গানার তখতে কেসিআর, বিন্দুমাত্র প্রতিরোধও গড়তে পারল না কং-টিডিপি মহাজোট
ফের একবার তেলাঙ্গানার তখতে বসতে চলেছেন কে চন্দ্রশেখর রাও। ট্রেন্ড বলছে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬০টি আসনের চেয়ে অনেক বেশি আসনে তাঁরা এগিয়ে রয়েছে।
তেলাঙ্গানায় বুথ ফেরত সমীক্ষায় কয়েকটি সংস্থা তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির হাত থেকে ক্ষমতা নিয়ে তুলে দিয়েছিল কংগ্রেস-টিডিপি মহাজোটের হাতে। তবে বেশিরভাগই ইঙ্গিত করেছিল পাল্লা ঝুঁকে কেসিআর এর দিকে। ভোটের প্রাথমিক ট্রেন্ড বেরোতেই সেটাই স্পষ্ট হতে শুরু করল। কংগ্রেস-টিডিপির মহাকুটুমি জোট কোনও প্রভাবই ফেলতে পারল না।

ফের একবার তেলাঙ্গানার তখতে বসতে চলেছেন কে চন্দ্রশেখর রাও। ট্রেন্ড বলছে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬০টি আসনের চেয়ে অনেক বেশি আসনে তাঁরা এগিয়ে রয়েছে। বলা হচ্ছে, টিআরএস ৯০টির বেশি আসনে এগিয়ে রয়েছে। সেখানে কংগ্রেস জোট এগিয়ে ১৬টি বেশি আসনে।
অর্থাৎ দেখা যাচ্ছে, ফের একবার তেলাঙ্গানা রাজ্যের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কেসিআর বাজিমাত করতে চলেছেন।
এই রাজ্য তৈরি হওয়ার পর ভোটে জিতে কেসিআর ক্ষমতায় আসেন। দ্বিতীয়বারের জন্যও তিনিই মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিরোধী কংগ্রেস, টিডিপি, সিপিআই ও টিজেএস এর জোট কোনও প্রভাবই ফেলতে পারেনি। কোনও পার্থক্য গড়তে পারেনি বিজেপি অথবা এআইএমআইএম-ও।
তেলাঙ্গানায় টিআরএসের বর্তমানে ৬৩টি আসন ছিল। কংগ্রেসের ছিল ৩৭টি আসন। বিজেপির ছিল ৫টি ও অন্যান্যদের ১৪টি আসন। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী সেই হিসাব উল্টাতে চলেছে। কংগ্রেস অনেক পিছিয়ে গিয়েছে। ক্ষমতা যাচ্ছে সেই কেসিআর-এর হাতেই।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications