#LightLamp প্রচারাভিযান জোশের! এই উৎসবে ইতিবাচক-সামাজিক পরিবর্তনকে আলোকিত করার ডাক
দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। সেখানেই #LightLamp প্রচারাভিযান শুরু করেছে জোশ। লক্ষ্য হল, এই উৎসবে ইতিবাচক পরিবর্তনের পথকে আলোকিত করা। বিভিন্ন সামাজিক সমস্যাগুলির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং অনুপ্ররণামূলক পদক্ষেপের লক্ষ্যে প্রচারাভিযানটি শুধুমাত্র পেশাদারদের জন্য নয়, সবার জন্য উন্মুক্ত করেছে।
এই প্রচারাভিযানে যোগ দিতে হলে, জোশ অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখান থেকে #LightLamp ক্লিক করতে হবে এবং সেখান থেকে ভাইব্রান্ট ফিল্টারগুলিকে বেছে নিতে হবে। যার একেকটি নির্দিষ্ট সামাজিক পাপের জন্য নিবেদিত। ব্যবহারকারীরা সামাজিক পাপকে চিহ্নিত করে রাবনের এক বা একাধিক মাথা বধ করতে পারেন। পাশাপাশি তাদের বিরোধিতাও করা যেতে পারে।

ব্যবহারকারীদের কাছে একটি ভিডিও রেকর্ড করার বিকল্প রয়েছে, যা তারা সমাধান করার জন্য বেছে নিতে পারেন। যদি ব্যবহারকারী খাদ্য বিতরণ, বস্ত্র দান করা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়া বা প্রয়োজনে সাহায্য করার মতো কোনও সামাজিক কাজে যুক্ত থাকেন, তাহলে #LightLamp প্রচারাভিযানের অংশ হতে পারে। এবং এই হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন।
তবে এখানে শুধু ব্যক্তি নয়, কোনও স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা অন্য কোনও সংস্থা এই প্রচারাভিযানে অংশ নিতে পারেন।
এই উৎসবে জোশ আশার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। সামাজিক কুফলগুলির বিরুদ্ধে লড়াই করে #LightLamp প্রচারাভিযানের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। এইভাবে রবিন হুড আর্মি, উর্জা ট্রাস্ট, কিডস কিন্থা মাসের মতো স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে কাজ করে জটিল সমস্যা মোকাবিলা করে উৎসবকে রঙিন করে তোলাই লক্ষ্য।
জোশের লক্ষ্য হল অশিক্ষা, ক্ষুধা, বয়স্কদের যত্ন, শিশু শিক্ষা, নারী কল্যাণ সাধন, অসমতা দূর করার লক্ষ্যে কাজ করা। আশা, সমবেদনা ও ঐক্যের বার্তা বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে তাদের সমর্থন জোগাড় করাও লক্ষ্য।
জোশের প্রথম উৎসব ড্রাইভ একটি হৃদয়গ্রাহী সাফল্য ছিল। স্বেচ্ছাসেবী সংস্থা রবিন হুড আর্মির সঙ্গে দিল্লি, মুম্বই, আহমেদাবাদ-সহ বিভিন্ন জায়গায় খাবার বিতরণ, বাচ্চাদের সঙ্গে সময় কাটানো এবং এইসব মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার হাত বাড়িয়েছে তারা।
এই ইভেন্টটি জোশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত। যা একটি শক্তিশালী আন্দোলনে পরিণত হয়েছে এবং উৎসবের মরশুমকে অভাবীদের জন্য বিশেষ করে তুলেছে। একসঙ্গে এমন বিশ্ব তৈরি হয়েছে, যেখানে দয়ার সীমা নেই।
জোশের পক্ষ থেকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক শব্দকে ছড়িয়ে দিতে সাহায্যের আবেদন করা হয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে আসন্ন অসংখ্য ড্রাইভে যোগ দিতেও আহ্বান করা হয়েছে। সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করতে একসঙ্গে কাজ করার আহ্বান করা হয়েছে।
দরিদ্রদের সাহায্য করার আরেকটি উপায় হল তৃণমূল স্তরের স্বেচ্ছাসেবকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে কাজ করা। কেউ এই প্রচারের অংশ হতে চাইলে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন, কিডসকিন্থা-99169 53433, মাস-99586 38627 অথবা থাইয়া মাদিলু 90603 02094।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications