ভারতীয় ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ধরে জঙ্গি দলে ঢোকাতে চাইছে আইএসআইএস
নয়াদিল্লি, ২৪ মে : ভারতীয় যুবকদের জঙ্গি দলে ঢুকিয়ে লড়াই করানোর আপাতত কোনও পরিকল্পনা নেই সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের। তারা চাইছে, শিক্ষিত ভারতীয় যুবকদের দলে ঢোকাতে। এদের দিয়ে নিজেদের মতাদর্শ প্রচার ও স্যোশাল মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়তে চাইছে আইএস। আইএস প্রধান আল-বাগদাদির শিক্ষক থেকে সন্ত্রাসবাদী হয়ে ওঠার কাহিনি
সম্প্রতি আইএসের ভারতীয় শাখার যুবকদের বানানো একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেটা দেখে স্পষ্ট, আপাতত তারা নিজেদের ঘাঁটি ভারতে শক্ত করার দিকেই মন দিয়েছে। এক্ষেত্রে তারা বেছে বেছে টার্গেট করার পরিকল্পনায় রয়েছে ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের যারা আইএসের আদর্শকে ছড়িয়ে দিতে সক্ষম হবে। [ভারতে আইএস জঙ্গিদের মূল উৎস পশ্চিমবঙ্গ, দাবি গোয়েন্দাদের]

ভারতীয় ইন্টেলিজেন্সের আধিকারিকদের দাবি, আইএসের মতো জঙ্গি শাখা ভারতে যুদ্ধ বা লড়াইয়ের জন্য জঙ্গি বাছতে গিয়ে দেখেছে, ভারতীয়দের বেশিরভাগের মধ্যেই সেই নারকীয় নৃশংসতা কাজ করে না যা জঙ্গিদের জন্য বিশেষ প্রয়োজনীয়। আর সেজন্যই খানিকটা পিছিয়ে এসে অন্যভাবে ভারতীয় যুবকদের কব্জা করার পরিকল্পনা করা হচ্ছে। [সারা ভারতে আইএস মডিউল ছড়িয়ে দেওয়ার নেপথ্যে রয়েছে এই যুবক!]
এক্ষেত্রে ভারতীয় যুবকদের হাতে বন্দুক তুলে দিতে হবে না। অথবা ইরাক বা সিরিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে নামারও প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে কট্টরপন্থী ভাবনাকে ভারতীয় যুবকদের মাধ্যমেই সারা ভারতে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। সেজন্যই ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট, চিকিৎসকদের ধরে দলে ঢোকাতে মরিয়া আইএস। [চাকরির সাইট দেখে কর্পোরেট কায়দায় ভারতে জঙ্গি নিয়োগ আইএসআইএস-এর]












Click it and Unblock the Notifications