বিহার ভোটে কি আরও বাড়ছে উত্তাপ? নির্বাচনী সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনারকে সরাসরি সতর্ক করলেন প্রিয়াঙ্কা
বিহার বিধানসভা নির্বাচনের উত্তাপ যত বাড়ছে, রাজনৈতিক আক্রমণও ততই তীব্রতর হচ্ছে। রেগায় নির্বাচনী জনসভা থেকে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কঠোর সতর্কতা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে আরও দুই প্রশাসনিক আধিকারিক এস এস সান্ধু ও বিবেক জোশীকেও নিশানায় রাখেন তিনি।
সভামঞ্চে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার তীব্র মন্তব্য, "জ্ঞানেশ কুমার যদি মনে করেন তিনি শান্তিতে অবসর নেবেন, তবে ভুল ভাবছেন। দেশের মানুষ যেন এই নাম কখনও না ভোলে।" তাঁর বক্তব্য শেষ হতেই উপস্থিত ভিড় থেকে শোনা যায় স্লোগান "চোর চোর!" হরিয়ানার ভোটে অনিয়মের অভিযোগ টেনে এনে প্রিয়াঙ্কা বলেন, ভোট লুট বা কারচুপি করে জনতার বিচারকে বিকৃত করার চেষ্টা হলে তা জনতাই মনে রাখবে। তাঁর দাবি, যাঁরা ভোটের স্বচ্ছতা নষ্ট করার চক্রান্তে যুক্ত, তাঁরা কেউই ভবিষ্যতে নির্বিঘ্ন জীবন পাবেন না।

এর আগেও রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন, ২০২৪ এর হরিয়ানা নির্বাচনে নাকি ২৫ লক্ষ ভুয়ো ভোট ব্যবহার করে ফলাফলকে প্রভাবিত করা হয়েছিল। তাঁর দাবি ছিল, কংগ্রেস সমর্থকদের ভোট সংখ্যা নির্বাচনের আগেই ইচ্ছাকৃতভাবে কমানো হয়েছিল। এছাড়াও তিনি জোর গলায় বলেছিলেন "এটা ১০০ শতাংশ সত্যি।"
প্রিয়াঙ্কার এই কঠোর ভাষার রাজনীতি ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিরোধী শিবিরে। প্রশ্ন উঠছে চলমান নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে প্রকাশ্যে এই ধরনের হুমকি কতটা গ্রহণযোগ্য?
এদিকে, দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে বিহারের ভোটগ্রহণ। প্রথম দফায় ভোট হয়েছে ১২১টি আসনে। দ্বিতীয় দফা ১১ নভেম্বর, যেখানে ভোট হবে বাকি ১২২টি আসনে। ভোটগণনা ১৪ নভেম্বর। এই নির্বাচনে নজর সবার ইন্ডিয়া জোটের পক্ষে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ও বিজেপি শিবির থেকে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
নির্বাচন চলছে, বিতর্কও তুঙ্গে, তারইমাঝে এখন অপেক্ষা ভোটবাক্সের রায়ের।
-
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা











Click it and Unblock the Notifications