ব্যবসা করার সহজীকরণে বিশ্ব ব্যাঙ্কের নিরিখে ভারত ৬৩তম স্থানে
ব্যবসা করার সহজীকরণে বিশ্ব ব্যাঙ্কের নিরিখে ভারত ৬৩তম স্থানে
বিশ্বব্যাঙ্কের নজরে পড়েছে ভারত। বুধবার বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসা করার সহজীকরণ পদ্ধতির উন্নয়নে এগিয়ে রয়েছে ভারত। এই দেশে সহজেই ব্যবসা করা যায়। কোন দেশে কত সহজে ব্যবসা করা যায়, বিশ্ব ব্যাংকের সেই সূচকের নিরিখে এই মুহূর্তে বিশ্বের ১৯০টি দেশের তালিকায় ভারত উঠে এসেছে ৬৩ নম্বরে। ভারতের পাশে চীনেও সহজেই ব্যবসা করা যায় বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ক্ষেত্রে তিক্ত সম্পর্ক থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বেইজিংয়ের কাছে দাবি জানিয়েছে যে দেশের বৌদ্ধিক সম্পত্তিগুলিকে রক্ষা করা হোক। এছাড়াও অর্থনীতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমেরিকার জন্য ব্যবসার দরজা খুলে দিক চীন। বিশ্ব ব্যাংক জানিয়েছে, দ্বিতীয় বছরেও শীর্ষ দশটি দেশের তালিকায় রয়েছে চীন।

স্বস্তিতে ভারত
জানা গিয়েছে, গত ৬ বছরে মোট ৭৯ ধাপ উপরে উঠে এসেছে ভারত। ২০১৮ সালে এই তালিকায় দেশের র্যাঙ্কিং ছিল ৭৭ নম্বরে। ভারত ব্যবসার ক্ষেত্রগুলিকে কিভাবে সহজ করে তোলা যায় সে বিষয়ের দিকে বেশি জোর দিয়েছে। ব্যবসার বিভিন্ন নথি–তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে নিয়ে এসেছে ই–প্ল্যাটফর্ম। যাতে সহজেই সব কাজ বিনা বাধায় হয়ে যেতে পারে। বিশ্ব ব্যাংকের নিরিখে ১৪টি ধাপ এগিয়ে ৬৩ নম্বরে রয়েছে ভারত। আর্থিক মন্দার মধ্যেই বিশ্বব্যাংকের এই তথ্য নিঃসন্দেহে স্বস্তির খবর মোদী সরকারের পক্ষে।
ফ্রান্সকে পেছনে ফেলে এগিয়ে আসল চীন
বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, সব ধরনের উন্নয়নের সঙ্গে চীন ফ্রান্সকে পেছনে ফেলে ৩১তম স্থানে চলে এসেছে। এ বছর ১৫টি দেশকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে চীন। আমেরিকার অভিযোগ থাকা সত্ত্বেও, চীন সংখ্যালঘু বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়া, চুক্তি কার্যকর করার জন্য পদ্ধতি জোরদার করা এবং বন্দরের পরিকাঠামোর উন্নয়ন, শুল্ক প্রশাসনের উন্নতি এবং গ্রাহকদের বিভিন্ন সুযোগ দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের কাছে চীন প্রশংসা অর্জন করে। বিশ্ব ব্যাংকের গ্রুপ প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, 'উদ্যোক্তাদের প্রতিবন্ধকতাগুলিকে দূর করার ফলে আরও ভাল চাকরি, আরও বেশি করের আয় এবং উচ্চ আয়ের উৎপন্ন হয়, এগুলি সবই দারিদ্র্য হ্রাস এবং জীবনযাত্রার মান বাড়ানোর জন্য প্রয়োজনীয়।’ চীন এই সব নিয়মই যথাযথভাবে মেনেছে বলে জানান তিনি।
ভারতের ঝুলিতে আর একটি উপহার
বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, দ্রুত বৃদ্ধির নিরিখে সেরা দশ দেশের তালিকাতে জায়গা করে নিয়েছে ভারত। এই প্রথম এই তালিকায় নাম উঠল ভারতের। সংস্কারের প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ভারত। প্রসঙ্গত, বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট অনুযায়ী, মোদী সরকারের জমানার শুরু থেকেই ভারতে ব্যবসা করাটা উত্তরোত্তর সহজ হয়েছে বলে জানানো হচ্ছে। আরও সহজ হবে ভবিষ্যতে।
বিশ্ব ব্যাংকের তালিকায় অন্য দেশ
চীন, ভারতের পর অন্য ব্যবসায়িক আবহাওয়া রয়েছে এমন আটটি দেশ হল সৌদি আরব, জর্ডন, টোগো, বাহারিন, তাজিকিস্তান, পাকিস্তান, কুয়েত এবং নাইজেরিয়া। গ্লোবাল র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এরপরের স্থানগুলি দখল করেছে সিঙ্গাপুর, হংকং। পঞ্চম স্থানে কোরিয়া এবং আমেরিকার জায়গা হয়েছে ষষ্ঠ স্থানে। বিশ্বের ১৯০টি দেশের অর্থনীতির অন্তত দশটি মানদণ্ডের নিরিখে ওই রিপোর্ট তৈরি করে থাকে বিশ্ব ব্যাংক।
-
এক লাফে ৬০ টাকা বৃদ্ধি! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাড়ল রান্নার গ্যাসের দাম -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান












Click it and Unblock the Notifications