CBSE-র পথে হেঁটে বোর্ড পরীক্ষা বাতিল করল ICSE-ও, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল
CBSE-র পথে হেঁটে বোর্ড পরীক্ষা বাতিল করল ICSE-ও, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল
সিবিএসই-র পথে হাঁটল আইসিএসই-ও। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল জানান আইসিএসই-ও দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সিবিএসই যেমন দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের পরীক্ষায় বসা ঐচ্ছিক করেছে আইসিএসই কিন্তু তা করেনি। সব পরীক্ষাই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

পরীক্ষা বাতিল করল আইসিএসই
সিবিএসই-র পথে হেঁটে পরীক্ষা বাতিল করল আইসিএসই-ও। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান আইসিএসই বোর্ডও দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে দশম শ্রেণির পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা দিতে পারবেন না। সেই সুযোগ দিচ্ছে না আইসিএসই বোর্ড।

সিবিএসই-র পরীক্ষা বািতল
আগে সিবিএসই বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বোর্ডের সিদ্ধান্তের কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। করোনা পরিস্থিতিতে মাঝ পথেই বন্ধ রাখতে হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সেই পরীক্ষা গুলি চাইলে পরীক্ষার্থীরা দিতে পারবেন বলে জানানো হয়েছে।

পরীক্ষায় আপত্তি
পরীক্ষা নিতে আপত্তি জানিয়েছিল দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য। সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে তাতে পরীক্ষা নেওয়া সম্ভভ নয়। সেকথা জানার পরেই বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেকথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।

দ্বাদশ শ্রেণি ঐচ্ছিক
তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক হয়নি। যাঁরা পরীক্ষা দিতে চান তাঁদের জন্য পরীক্ষাসূচি প্রকাশ করা হবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। এক্ষেত্রে নতুন করে এক অনিশ্চয়তা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
-
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস











Click it and Unblock the Notifications