মাঝ আকাশে হঠাৎ বেপাত্তা বায়ুসেনার বিমান! ১৩ যাত্রীর খোঁজে শুরু তল্লাশি অভিযান
সোমবার দুপুরে অসমের জোড়হাটের এয়ারবেস থেকে ওড়ার পর থেকেই নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান।
সোমবার দুপুরে অসমের জোড়হাটের এয়ারবেস থেকে ওড়ার পর থেকেই নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান। দুপুর ১২.২৫ নাগাদ জোড়হাট থেকে উড়েছিল এএন-৩২ বিমানটি। ওই বিমানে সব মিলিয়ে ছিলেন ১৩ জন। যাঁদের মধ্যে আটজন ছিলেন ক্রু মেম্বার এবং পাঁচজন যাত্রী। বিমানটি নামার কথা ছিল অরুণাচল প্রদেশের মেচুকা বিমানঘাঁটিতে। দেখা গিয়েছে বিমানটির সঙ্গে শেষ সংযোগ হয়েছিল বেলা ১ টা নাগাদ।

মেচুকা বিমানঘাঁটিতে বিমান না পৌঁছনোয় তল্লাশি অভিযানে নেমে পড়ে ভারতীয় বিমান বাহিনী। নিখোঁজ বিমানটিকে খুঁজে বের করতে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিষ্কারভাবে বলতে গেলে, সুখোই ৩০ যুদ্ধবিমান এবং সি-১৩০ বিমানকে নামানো হয়েছে এএন-৩২ বিমানকে খুঁজে বের করতে।
২০০৯ সালের জুনের ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমান অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং-এর রাঁচি পাহাড়ের কাছে হেয়োগ্রামে ভেঙে পড়েছিল। বিমানে থাকা প্রতিরক্ষা দফতরের ১৩ কর্মীর মৃত্যু হয়েছিল। ভারত-চিন সীমান্ত থেকে প্রায় ৬০ কিমি দূরে, মেচুকা বিমানঘাঁটি থেকে প্রায় ৩০ কিমি দূরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। ২০০৯ সালের ৯ জুন দুপুর দুটোয় বিমানটি মেচুকা থেকে রওনা দেয়। যাওয়ার কথা ছিল আসমের মোহনবাড়ি বিমানঘাঁটিতে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে র্যাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইউক্রেনের তৈরি এএন-৩২ বিমান ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিয়েছিল ১৯৮৪ সালে। এই মুহূর্তে বিমান বাহিনীর হাতে রয়েছে ১০০ টি এএন-৩২ বিমান। যার বেশিরভাগই ব্যবহার করা হয় জওয়ান দুর্গম এলাকায় পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও রসদেরও যোগান দেয় পাকিস্তান ও চিনের সঙ্গে থাকা নিয়ন্ত্রণ রেখার কাছে।
২০১৬ সালে একটি এএন-৩২ বিমান চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের পথে রওনা হয়েছিল। কিন্তু তা মাঝপথেই নিখোঁজ হয়ে যায়। সেই বিমানটিকে আর পাওয়া যায়নি।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications