Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনের ছাত্রকে মারধর, বরখাস্ত অভিযুক্ত পড়ুয়ারা

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনের ছাত্রকে মারধর, বরখাস্ত অভিযুক্ত পড়ুয়ারা

নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য আইনের তৃতীয় বর্ষের ছাত্র হিমাঙ্ক বনসলকে একদল পড়ুয়া মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ICFAI ফাউন্ডেশন অভিযুক্ত সমস্ত ছাত্রকে বরখাস্ত করেছে। ১৫ থেকে ২০ জনের একদল ছাত্র হিমাঙ্কের হস্টেলে ঢুকে তাঁকে মারধর করে বলে অভিযোগ। হিমাঙ্ক অভিযোগ করেছেন, অভিযুক্তরা মেরে ফেলার হুমকি দিয়েছেন।

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনের ছাত্রকে মারধর, বরখাস্ত অভিযুক্ত পড়ুয়ারা

বরখাস্ত অভিযুক্ত ছাত্ররা
ICFAI ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, এই ধরনের অবাঞ্ছিত কাজ কখনই কর্তৃপক্ষ মেনে নেবে না। ইতিমধ্যে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ছাত্রদের বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বনসল সোশ্যাল মিডিয়ায় নবী সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেন। তার জেরেই এই অশান্তির সূত্রপাত। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে হিমাঙ্ক বনসাল যৌন হেনস্তার অভিযোগ এনেছে।

হস্টেলে ঢুকে মারধর পড়ুয়াকে
অভিযোগে হিমাঙ্ক বনসল জানিয়েছেন, প্রথম একদল ছাত্র হস্টেলে তাঁর ঘরে প্রবেশ করেন। কিছু বোঝার আগে তাঁরা বনসলকে মারধর করতে থাকেন। বনসল কারণ জিজ্ঞাসা করায় পড়ুয়ারা ক্ষুব্ধ হয়ে পড়েন। নবীকে নিয়ে কোন সাহসে বিতর্কিত মন্তব্য করেছেন বলেও অভিযু্ক্ত পড়ুয়ারা অভিযোগ করেন। তাঁকে লাথি মারা হয়। পেটে ও যৌনাঙ্গে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে তাঁর পোশাক ছেঁড়ার চেষ্টা করা হয়। তারপর তাঁকে সম্পূর্ণ নগ্ন করা হয়। হিমাঙ্ক বনসল অভিযোগ করেছেন, তাঁকে যৌন হেনস্তা করা হয়েছে। শুধু তাই নয়, ছাত্রদের দলটি বার বার বলতে থাকে মৃত্যু না আসা পর্যন্ত তাঁকে মারা হবে। অভিযোগ হিমাঙ্ক বনসালকে ছাত্রের দলটি 'আল্লা হু আকবর' বলতে বাধ্য করে।

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য
হিমাঙ্ক বনসল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় নবীকে নিয়ে তিনি একটি পোস্ট করেছিলেন। সেই কারণেই তাঁকে এভাবে হেনস্তা হতে হয়েছে। তাঁর সঙ্গে এক নাবালিকার সম্পর্ক রয়েছে। এই ঘটনার সঙ্গে তিনি নবীর তুলনা টেনে আনেন। তিনি বিতর্কিত মন্তব্য করেন। এরপরেই ছাত্রদের ওই দলটি ক্ষুব্ধ হয়ে যায়। হস্টেলে তাঁর কক্ষে ঢুকে মারধর করেন। বনসল জানান, তিনি ভুল বশত নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন।

বিতর্কিত মন্তব্যের জের
কয়েক মাস আগে বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মা নবীকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে বিতর্কিত মন্তব্য করেন। ঘটনার পরেই দেশের বিভিন্ন অংশে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। কয়েকটি জায়গায় সেই উত্তেজনা হিংসার আকার নেয়। বিজেপির তরফে নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মাকে বরখাস্ত করা হয়। বিশ্বের একাধিক দেশ নূপুর শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের সমালোচনা করে। দেশের একাধিক থানায় নূপুর শর্মার নামে অভিযোগ দায়ের করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+