তান্ত্রিকের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতে হবে স্ত্রীকে! স্বামীর অদ্ভুত ‘আবদারে’র পর যা ঘটল
তান্ত্রিকের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতে হবে স্ত্রীকে। স্বামীর অদ্ভুত ‘আবদার’ মানতে পারেননি স্ত্রী। তার খেসারত দিতে হল জীবন দিয়ে। বছর ৩২-এর তরুণী স্ত্রীকে নিজের হাতে জলে ডুবিয়ে খুন করল স্বামী।
তান্ত্রিকের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতে হবে স্ত্রীকে। স্বামীর অদ্ভুত 'আবদার' মানতে পারেননি স্ত্রী। তার খেসারত দিতে হল জীবন দিয়ে। বছর ৩২-এর তরুণী স্ত্রীকে নিজের হাতে জলে ডুবিয়ে খুন করল স্বামী। ছেলে বাধা দেওয়ায় তাকেও খুনের হুমকি দিতে দ্বিধা করেনি ওই ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর প্রদেশের আলিগড়ে।

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, আলিগড়ের বাসিন্দা মনপলের সঙ্গে তার স্ত্রীর বেশ কিছুদিন ধরেই বনিবনা হচ্ছিল না। সম্প্রতি স্ত্রীর ভাই এসে মিটমাটের চেষ্টা করে যান। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেই থাকে। শেষমেশ স্ত্রীকে চাপ দিতে থাকে এক তান্ত্রিকের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতে হবে। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
কিন্তু স্ত্রী রাজি হয়নি তান্ত্রিকের সঙ্গে য়ৌন সংসর্গে। তারই জেরে অশান্তি শুরু হয় স্বামী-স্ত্রীর। ছেলের বয়ান অনুযায়ী মাকে টেনে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারে বাবা। সে বাধা দিয়েছিল, কিন্তু শোনেনি। তাকেও প্রাণে মারার হুমকি দেয় মনপল নামে ওই ব্যক্তি।
পুলিশ অভিযুক্ত মনপল ও তান্ত্রিক শান্তদাস দুর্গা দাসকে গ্রেফতার করেছে। উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, ওই তান্ত্রিকের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। বছর খানেক আগে মাদকদ্রব্য পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তারপর ছাড়া পেয়েও নিজেকে শুধরায়নি। এই ঘটনায় তান্ত্রিকের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications