Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইএএনএস, সি ভোটার, এবিপির বুথ ফেরত সমীক্ষা! ত্রিশঙ্কু হতে যাচ্ছে ঝাড়খণ্ড বিধানসভা

এবার ত্রিশঙ্কুই হতে যাচ্ছে ঝাড়খণ্ড বিধানসভা। এমনটাই বলছে আইএএনএস-সিভোটার-এবিপি-র বুথ ফেরত সমীক্ষার ফল।

এবার ত্রিশঙ্কুই হতে যাচ্ছে ঝাড়খণ্ড বিধানসভা। এমনটাই বলছে আইএএনএস-সিভোটার-এবিপি-র বুথ ফেরত সমীক্ষার ফল। বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের জোট ৮১ আসনের বিধানসভায় পেতে পারে ৩৫ টি আসন। আর বিজেপি একাই জিততে পারে ৩২ টি আসন।

আইএএনএস, সি ভোটার, এবিপির বুথ ফেরত সমীক্ষা! ত্রিশঙ্কু হতে যাচ্ছে ঝাড়খণ্ড বিধানসভা

বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট পেতে পারে ৩১ থেকে ৩৯ টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ২৮ থেকে ৩৬ টি আসন। ৮১ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে প্রয়োজন ৪১ টি আসন।

বিজেপিকে ছেড়ে যাওয়া অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের প্রধান সুদেশ মাহাত এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রধান বাবুলাল মারান্ডি এই ত্রিশঙ্কু বিধানসভায় কিং মেকার হয়ে উঠতে পারেন বলেও মনে করা হচ্ছে।

বুথ ফেরত সমীক্ষায় অনুমান, সংখ্যাগরিষ্ঠতার জন্য যে সংখ্যার প্রয়োজন অর্থাৎ ৪১ টি আসন, তার খুব কাছেই পৌঁছে যাবে জেএমএম-কংগ্রেস এবং আরজেডি জোট।
আজসু আজসু ৩ থেকে ৭ টি আসন জিতে পারে। এবং মারান্ডির জেভিএম পেতে পারে ১ থেকে ৪ টি আসন।

২০১৪-র নির্বাচনে আজসু পাঁচটি আসন দখল করেছিল। কিন্তু নির্বাচনের আগে আসন সংখ্যা নিয়ে মতবিরোধের জেরে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যায় সুদেশ মাহাতর দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+