'শিনাকে ঘৃণা করতাম, কিন্তু আমি খুন করিনি', জেরায় জানালেন ইন্দ্রাণী মুখার্জী
মুম্বই, ৩০ আগস্ট : শিনা বোরা হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্যে গোলকধাঁধায় তদন্তকারী অফিসাররাও। শিনাকে খুনের অভিযোগ উঠেছে মিডিয়া ব্যক্তিত্ব মা ইন্দ্রাণী মুখার্জীর বিরুদ্ধে। পুলিশ গ্রেফতারও করেছে তাকে। কিন্তু পুলিশি জেরায় ইন্দ্রাণী জানিয়েছেন,তিনি মেয়েকে সহ্য করতে পারতেন না ঠিকই, কিন্তু খুন তিনি করেননি। শিনার খুনের জন্য দায়ী তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না।[ শিনা বোরা হত্যা কাণ্ড: খুন হওয়ার সময় ইন্দ্রাণীর 'খুব খুব ঘণিষ্ট' এক ব্যক্তির সন্তান শিনার গর্ভে ছিল!]
শিনা বোরা হত্যাকাণ্ডে ইন্দ্রাণীকে গ্রেফতারের পরই কলকাতা থেকে সঞ্জীবকেও গ্রেফতার করা হয়। প্রথমদিকে স়ঞ্জীব এই খুনের দায় নিতে অস্বীকার করলেও পরে পুলিশি জেরায় তিনি স্বীকার করেন, আর্থিক সাহায্যের লোভ দেখিয়ে ইন্দ্রানী এই অপরাধ কাজে তাকে জোর করে শামিল করেন। [শিনার দাদুই কি শিনার আসল বাবা? ধন্দে পুলিশ]

শনিবার ইন্দ্রাণী ও সঞ্জীবকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ। কিন্তু এখনও বেশ কয়েকটি তথ্য নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তার মধ্যে অন্যতম হল ইন্দ্রাণীর সঙ্গে তার দুই সন্তান শিনা ও মিখেইলের অদ্ভুদ রাগ, ঘৃণা ও টানাপোড়েনের সম্পর্ক।
সবচেয়ে আশ্চর্যের এই রাগ বা ঘৃণা একতরফা ছিল না। ছেলেমেয়ে যেমন ইন্দ্রাণীকে অপছন্দ করতেন, ইন্দ্রাণীও শিনা ও মিখেইলকে ঘৃণার চোখেই দেখতেন। মায়ের সঙ্গে এই দুই সন্তানের সম্পর্ক ছিল শুধুই অবিশ্বাসের। [৬ মাস ধরে দিদির কঙ্কালের সঙ্গে বসবাস ভাইয়ের, খাবারও দিতেন নিয়মিত!]
পুলিশের কাছে ইন্দ্রাণী নিজের মুখে স্বীকার করেছেন শিনাকে ঘোরতর অপছন্দ করতেন তিনি। মিখেইলের সঙ্গেও সম্পর্ক অত্যন্ত তিক্ত ছিল। শনিবার মিখেইলকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মিখেইল পুলিশকে জানায়, মা ইন্দ্রাণী মুখার্জী তাকে পুনের একটি মানসিক স্বাস্থ্য ক্লিনিকে তাকে ভর্তি করিয়ে দেন। সেখানে কয়েক মাস ধরে ছিলেন মিখেইল।
এদিকে রাহুল মুখার্জী যিনি শিনার সঙ্গে লিভ ইন রিলেশনে ছিলেন, গোপনে শিনার সঙ্গে বাগদানও করেছিলেন বলে জানা গিয়েছে, তিনি নাকি শিনার পাসপোর্ট পাওয়ার পর ইন্দ্রাণীকে এবিষয়ে জিজ্ঞাসাও করেছিলেন। কারণ রাহুলকে ইন্দ্রাণী বলেছিলেন ইন্দ্রাণী মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিন্তু শিনার পাসপোর্ট পাওয়ার পর কেন তিনি পুলিশের কাছে যাননি সে নিয়েও প্রশ্ন উঠছে। [শিনা বোরা হত্যাকাণ্ড : ঠিক কী ঘটেছিল সেদিন?]
রাহুল যদিও জানিয়েছেন, শিনা আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার পরে তিনি পুলিশের কাছে যখন প্রথমবার যান, সেখানে তাকে হেনস্থা হতে হয়। পুলিশের উপর হতাশা থেকেই আর পুলিশের কাছে পাসপোর্টের তথ্য জানাননি তিনি। কিন্তু পুলিশের দাবি. রাহুল এই তথ্য পুলিশকে আগে জানালে তদন্তে এত দেরি হত না। [খুন করে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক, গ্রেফতার কিশোর]
রাহুল ইন্দ্রাণী মুখার্জীর বর্তমান স্বামী পিটার মুখার্জী ও তাঁর প্রাক্তন স্ত্রীয়ের বড় ছেলে। শিনার পাসপোর্ট হাতে পাওয়ার পর পিটার মুখার্জীকে বিষয়টি জানালেও পিটার ছেলের কথা বিশ্বাস করতে চাননি। কারণ ততক্ষণে ইন্দ্রাণী জানিয়ে দিয়েছিলেন, অন্য পাসপোর্ট নিয়েই শিনা মার্কিন রাজ্যে পাড়ি দিয়েছেন।
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও












Click it and Unblock the Notifications