শিনা বোরা হত্যাকাণ্ড : ঠিক কী ঘটেছিল সেদিন?
মুম্বই, ২৭ আগস্ট : আইএনএক্স মিডিয়া গোষ্ঠীর যুগ্ম প্রতিষ্ঠাতা তথা মিডিয়া কিংবদন্তী পিটার মুখার্জীর স্ত্রী ইন্দ্রাণী মুখার্জীকে যে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, তা নিজের মুখেই ইন্দ্রাণী স্বীকার করে নিয়েছেন বলে পুলিশ সূত্রের খবর।
যে শিনা বোরাকে চিরকাল নিজের বোন বলেই সবার কাছে পরিচয় দিয়েছিলেন ইন্দ্রাণী সে আসলে তাঁর বোন নয় মেয়ে সেকথা পুলিশের জেরায় বুধবারই স্বীকার করে নেন ইন্দ্রাণী। নিজের মেয়েকেই খুন করার দায়ও নিয়েছেন তিনি। কিন্তু কেন খুন তা নিয়ে এখনও পরিষ্কার করে কিছু বলেননি ইন্দ্রাণী।
শিনা বোরা যেদিন খুন হয়েছিলেন, সেদিন ঠিক কি কি হয়েছিল?

শিনাকে ফোন ইন্দ্রাণীর
শিনাকে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ফোন করে বান্দ্রার ন্যাশনাল কলেজের সামনে দেখা করার কথা বলেন ইন্দ্রাণী মুখার্জী।

সঞ্জীব খান্না
গাড়িতে দ্বিতীয় স্বামী সঞ্জীব খান্নার সঙ্গে বসেছিলেন ইন্দ্রাণী। গাড়িক চালক শ্যাম রাইও গাড়িতেই ছিল।

রাহুলের সঙ্গে শিনা
শিনা ইন্দ্রাণীর মেয়ে। ইন্দ্রাণীর বর্তমান স্বামী পিটার মুখার্জী ও তার প্রাক্তন স্ত্রীয়ের সন্তান রাহুল মুখার্জীর সঙ্গে শিনার প্রণয় সম্পর্ক ছিল। ইন্দ্রাণীর ফোন পেয়ে রাহুলের সঙ্গেই ন্যাশনাল কলেজ আসেন শিনা। রাহুল সেখান থেকে চলে যায়।

সঞ্জীব খান্না
গাড়িতে সঞ্জীব খান্নাকে বসে থাকতে দেখে গাড়ি উঠতে চাননি ২২ বছরের শিনা বোরা। কিন্তু ইন্দ্রাণী তাকে জোর করে টেনে গাড়িতে তোলে। সঙ্গে সঙ্গে গাড়ি ছুটতে শুরু করে।

শ্বাসরোধ
শিনার হাত সঞ্জীব খান্না চেপে ধরে, পা চেপে ধরে চালক শ্যাম রাই। ইন্দ্রাণী শিনাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেন।

আগুন জ্বালানো
এরপর যাতে শিনাকে শনাক্ত করা না যায় তার জন্য গায়ে পেট্রোল দিয়ে শিনার মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয় প্রত্যন্ত পেনের নির্জন এলাকায়।

খুনের কারণ
খুনের কারণ দুটি হতে পারে বলে মনে করছে পুলিশ। প্রথম কোনওভাবে শিনা ইন্দ্রাণীকে হুমকি দিয়েছিল সে সবাইকে বলে দেবে ইন্দ্রাণী তার দিদি নয় মা। আর দ্বিতীয়টি সম্পত্তি সংক্রান্ত কোনও কারনের জেরে হতে পারে।

সারারাত গ্যারেজে
শিনাকে খুন করার পর এক রাত্রি শিনার মৃতদেহ পিটার মুখার্জীর গাড়িতেই রাখা ছিল।

মিখেইলের ভয়
শিনার ভাই ওরফে ইন্দ্রাণীর ছেলে মিখেইল মিডিয়াকে জানিয়েছে, তার চিন্তা এবার তাকেও খুন করার চেষ্টা হতে পারে। তাঁকে ও তার দাদু দিদাকে খুন করে গুয়াহাটির সম্পত্তি হাতানোর জন্য এসব করা হচ্ছে।

মেয়ে শিনা
রাহুল পুলিশের কাছে জেরায় জানিয়েছে, যেদিন শিনার খুন হয় সেদিন শিনার সঙ্গে শেষ দেখা হয় রাহুলের। কিন্তু তারপর থেকেই দেখা করছিল না শিনা, ফোনের উত্তরও দিচ্ছিল না শুধু তার ফোন থেকে এসএমএস এসেছিল যে সে এই সম্পর্ক থেকে অব্যাহতি চায়।












Click it and Unblock the Notifications