বাজেটে এবার কী পেলেন সাধারণ মানুষ জেনে নিন এক নজরে
মোদী-টু সরকারের প্রথম বাজেট পেশ হয়েছে গতকাল। দেশের অর্থনীতিকে উচ্চতার শিখরে পৌঁছে দিতে একাধিক উন্নয়নমুখী পরিকল্পনা সামিল হয়েছে এই বাজেটে।
মোদী-টু সরকারের প্রথম বাজেট পেশ হয়েছে গতকাল। দেশের অর্থনীতিকে উচ্চতার শিখরে পৌঁছে দিতে একাধিক উন্নয়নমুখী পরিকল্পনা সামিল হয়েছে এই বাজেটে। সাধারণ মানুষের জন্য কী রয়েছে এই বাজেটে দেখে নেওয়া যাক এক নজরে।

- পেট্রোল, ডিজেলের দামে ১ শতাংশ সেজ চাপানো হয়েছে বাজেটে। যার জন্য স্বাভাবিক ভাবেই দাম বাড়বে পেট্রোল ডিজেলে। বাড়বে পণ্য পরিবহণের খরচও। যার জেরে সব জিনিসেরই দাম বাড়বে।
- ইটালিয়ান মার্বেলের দাম বাড়ছে। কারণ নতুন বাজেটে ইটালিয়ান মার্বেলের আমদানিতে ২০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। যার জেরে নির্মাণ শিল্পে খরচ বাড়বে।
- সোনা, রুপো, প্লাটিনামের মতো মূল্যবান ধাতুও অগ্নিমূল্য হবে। কারণ এই সব দামি ধাতুর আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। এমনিতেই অগ্নিমূল্য ছিল সোনা। বাড়তি শুক্ল আরোপে সেই দাম আরও কয়েকগুণ বাড়বে। মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে যেতে বসেছে সোনার দাম।
- দাম বাড়ছে এসি-রও। আমদানিকৃত এসির দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে যেতে বসেছে। আমদানিকৃত ২ টন এসির দাম ৭৫ হাজার টাকা থেকে বেড়ে ৮২ হাজার টাকার উপর পৌঁছে যাবে।
- শিক্ষার প্রসারে বইয়ের দাম কমিয়েছে মোদী সরকার। বিদেশ থেকে আমদানি করা বইয়ের উপর শুল্কে ছাড় দিয়েছে মোদী সরকার। যার জেরে ৩০০ টাকার বই এখন ১৫ থেকে ২০ টাকার মধ্যে পাওয়া যাবে।
- গৃহনির্মাণের সঞ্জামের দাম বাড়ছে। স্লাইডিং দরজা-জানলার দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে।
- গাড়ি সাজানোর সামগ্রির দামও বাড়ছে। যেমন ইউন্ড স্ক্রিন ওয়াইপার্সের দাম আগের থেকে অতিরিক্ত ১০০ টাকা বাড়ছে।
- দাম বাড়ছে সিসিটিভি ক্যামেরার। বাইরে থেকে আমদানি করা সিসিটিভি ক্যামেরার দাম প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে।
- ভাল গান শুনতে হলেও বেশি টাকা খরচ করতে হবে। অর্থাৎ সাউন্ড বক্সের দাম আকাশ ছোঁয়া হচ্ছে।
- মোবাইল ফোন, ক্যামেরা, সেট-টপ বক্সের দাম বাড়ছে। তবে দেশিয় প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিন সামগ্রির দাম কমছে।
More From
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications