Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভয়ঙ্কর! ভুয়ো আধার, প্যানও, বানিয়ে দিচ্ছে গুগলের Banana AI Pro, কীভাবে সম্ভব? শুরু বিতর্ক

কয়েক দিন আগেই বেঙ্গালুরুর একজন ব্যক্তি প্রমান দিয়েছিলেন যে, গুগলের Banana AI Pro থেকে ঠিক কিভাবে হাতের লেখা হুবহু নকল করা যায়। সেই ঘটনার কথা তিনি নিজের এক্স (X) হ্যান্ডলেই জানিয়ে পোস্ট করেছিলেন। ওই পোস্টে সেই ব্যক্তির দাবি ছিল যে, এখনও পর্যন্ত যতগুলি এআই ইমেজ জেনারেটর (AI Image Generator) রয়েছে, তার মধ্যে গুগলের Banana AI Pro হল সবচেয়ে নিপুণ। সাম্প্রতিক আবারও একটি ঘটনা ওই ব্যক্তির সেই দাবিকেই উস্কে দিয়েছে। আসল আধার ও প্যান কার্ডের মত ওই AI প্ল্যাটফর্ম ব্যবহার করে একেবারে হুবহু একই রকমের আধার ও প্যান কার্ড তৈরি করা হয়েছে।

Banana AI Pro

হারভীন সিং চাড্ডা নামের বেঙ্গালুরুর এক ব্যক্তি তাঁর এক্স (X) হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে দেখা যাচ্ছে যে, গুগলের Banana AI Pro ব্যবহার করে হুবহু আসল কার্ডের মতো দেখতে আধার ও প্যান কার্ড তৈরি করা হয়েছে। সেই ব্যক্তির পোস্টটি ভাইরাল হওয়ার পরেই বিতর্ক ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। AI ভুয়ো পরিচয় পত্র তৈরি করে কিভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে তা নিয়ে সরব হয়েছে জনসাধারণ। অনেকেই আবার উন্নত ভেরিফিকেশন ব্যবস্থার দাবি জানিয়েছেন।

অনেকের মতে, আধার ও প্যানকার্ডে যে QR কোডটি থাকে সেটা স্ক্যান করেই ভেরিফাই করা হয়। যদি কেউ ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে তাহলে সেটি স্ক্যান করলেই ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আবার অন্য আর এক ব্যক্তি জানিয়েছেন, অনেক হোটেলেই কিছু কিছু সময় QR স্ক্যান করা হয় না। সেই সব ক্ষেত্রে যদি কেউ ভুয়ো পরিচয়পত্র দেখায় সেটি ধরার কোনও উপায়ই নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+