প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের জীবনাবসান
প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের জীবনাবসান
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ প্রয়াত। ৮৮ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর তাঁর জীবনাবসান হয়। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। দীর্ঘদিন ধরে পার্কিসন্স ও অ্যালজাইমার রোগে আক্রান্ত ছিলেন জর্জ ফার্নান্ডেজ।

কর্ণাটকের ম্যাঙ্গালুরুর বাসিন্দা জর্জ ফার্নান্ডেজ ছিলেন জনতা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর হাত ধরেই সমতা পার্টি যাত্রা শুরু করে। ম্যাঙ্গালোরির ক্যাথলিক জর্জ ফার্নান্ডেজ অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন এনডিএ সরকারের তরফে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও মোরারজি দেশাইের মন্ত্রিসভাতেও তিনি অন্যতম সদস্য ছিলেন। উল্লেখ্য, ২০১০ সাল থেকে তিনি অ্যালজাইমারে আক্রান্ত ছিলেন। সেই সময় হরিদ্বারে রামদেব বাবার আশ্রমে বহুদিন ধরে আয়ুর্বেদিক চিকিৎসাধীন ছিলেন এই প্রাক্তন মন্ত্রী।
জরুরি অবস্থার সময়ে মানবাধিকার নিয়ে একাধিক লড়াইয়ের অংশিদার ছিলেন জর্জ ফার্নান্ডেজ। প্রসঙ্গত, পরবর্তীকালে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় জর্জ ফার্নান্ডেজ দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে ছিলেন। যা এনডিএ সরকারের সময়ের অন্যতম বড় ঘটনা ছিল।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications