Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মালদ্বীপের মন্ত্রীর বিতর্কিত মন্তব্য! কেন ঘৃণা সহ্য করব, দেশের মর্যাদা নিয়ে জ্বলে উঠলেন বলিউড সেলেবরা

লাক্ষাদ্বীপ নিয়ে মালদ্বীপে মন্ত্রী বিতর্কিত টুইট করেছেন। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। ভারতের প্রতিবাদে মন্ত্রীর মন্তব্যের সঙ্গে দূরত্ব তৈরি করেছে মালদ্বীপ সরকার। এরই মধ্যে দেশের মর্যাদা নিয়ে জ্বলে উঠলেন বলিউডের সেলেবরা। তাঁরা লাক্ষাদ্বীপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। পাশাপাশি সহনাগরিকরা ভ্রমণের জায়গা হিসেবে লাক্ষাদ্বীপকে বেছে নেন, তার জন্য সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানিয়েছেন অনেকেই।

প্রসঙ্গত মালদ্বীপের মন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করা ছাড়াও বলেন, সৈকত পর্যটনে মালদ্বীপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ভারত। যা নিয়ে দু'দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়। এরই প্রতিক্রিয়া ভারতীয় সেলেবরা লাক্ষাদ্বীপকে এগিয়ে নিয়ে যেতে এব ভারতের বর্ণময় দ্বীপগুলির বৈচিত্র তুলে ধরতে এবং সেই জায়গাগুলির সৌন্দর্য প্রদর্শন করতে এগিয়ে এসেছেন।

বলিউড সেলেব

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় কোনও কোনও মালদ্বীপবাসীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করতে নিজের এক্স হ্যান্ডেলকে বেছে নিয়েছেন। সেখানে তিনি বলেছেন, মালদ্বীপের বিশিষ্ট ব্যক্তিদের কেউ কেউ ভারতীয়দের নিয়ে ঘৃণামূলক এবং বর্ণবাদী মন্তব্য করেছেন। তাঁরা এমন একটি দেশ সম্পর্কে এই মন্তব্য করেছেন, যাঁরা তাদের দেশে সব থেকে বেশি পর্যটক পাঠায়।

ভারত প্রতিবেশীদের জন্য ভাল, কিন্তু কতদিন এমন ঘৃণা সহ্য করবেন, সেই প্রশ্ন করেছেন অক্ষয় কুমার। নিজের বহুবার মালদ্বীপ যাওয়ার কথা উল্লেখ করে অক্ষয় কুমার বলেছেন, সবসময় সেই দেশের প্রশংসা করলেও দেশের মর্যাদা প্রথমে। আসুন আমরা সিদ্ধান্ত নিই এবং নিজেদের পর্যটনকে সমর্থন করি।

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতের প্রশংসা করে সেখানে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একটি ছবি শেয়ার করে তিনি বলেছেন, এইসব ছবি এবং মেমে তাঁকে সুপার ফোমো করে তুলেছে। লাক্ষাদ্বীপকে তিনি সংস্কৃতি সমৃদ্ধ বলেও বর্ণনা করেছেন।

শুধু অক্ষয় কুমারই নন, আরেক অভিনেতা জন আব্রাহাম লাক্ষাদ্বীপের আতিথেয়তার প্রশংসা করেও লাক্ষাদ্বীপ ভ্রমণের আহ্বান জানিয়েছেন।

অভিনেতা সলমন খানও লাক্ষাদ্বীপের সুন্দর ও পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদীকে লাক্ষাদ্বীপের সুন্দর পরিচ্ছন্ন সমুদ্র সৈকতে দেখে খুব ভাল লেগেছে। তিনি আরও লিখেছেন, সব থেকে ভাল দিক হল, ইয়ে হামারে ইন্ডিয়া মে হ্যায়।

উল্লেখ করা প্রয়োজন, গত নভেম্বরে মালদ্বীপে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। নতুন প্রেসিডেন্ট দেশের বিদেশ নীতি পরিবর্তনের ইঙ্গিত করেছেন। ভারতের ঘনিষ্ঠতা কাটিয়ে তিনি চিনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত করেছেন।

এদিকে, ভারতের একের পর এক পর্যটক মালদ্বীপ সফর বাতিল করতে শুরু করায় চাপ বেড়েছে সেখানকার প্রশাসনের। সোশ্যাল মিডিয়ায় বয়কট মালদ্বীপ হ্যাশট্যাগ ব্যবহার করা শুরু করেছেন পর্যটকরা। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, জন্মদিনে মালদ্বীপে যাওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু সেখানকার মন্ত্রীর কথা শোনার পরে টিকিট বাতিল করে দিয়েছেন। এখনও পর্যন্ত আট হাজারের বেশি পর্যটক তাদের হোটেল বুকিং বাতিল করেছেন। আর মালদ্বীপের বিমানের টিকিট বাতিলের সংখ্যাটা আড়াই হাজারের বেশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+