সরকারি মঞ্চে 'তৃণমূল জিন্দাবাদ' স্লোগান মন্ত্রীর! কটাক্ষ CPIM-এর, ভুল তুলে ধরালেন কেন্দ্রীয় মন্ত্রী
সরকারি অর্থানুকূল্যে মুকুটমনিপুর মেলার উদ্বোধন করতে 'বিতর্কে' জড়ালেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের বুলুচিক বরাইক। বৃহস্পতিবার ওই মেলার উদ্বোধনী ভাষণে তিনি দাবি করেন, 'এই মেলা আগে হতো না, মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর থেকেই এই মেলা প্রতিবছর হচ্ছে'। আর এখানেই থামেননি মন্ত্রী। বক্তব্যের একেবারে শেষে সরকারি অনুষ্ঠান মঞ্চে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে তিনি 'তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ' বলে বক্তব্য শেষ করেন।
রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রীর এই বক্তব্য ঘিরেই তৈরী হয়েছে বিতর্ক। বাম-বিজেপি উভয় শিবির থেকেই মন্ত্রী বুলুচিক বরাইককে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে। সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি-র দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নয়, বিগত বাম আমলেই মুকুটমনিপুর মেলার সূচনা। ১৯৯৮ সালে তিনি যখন খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও খাতড়ার মহকুমাশাসক সুশান্ত রঞ্জন উপাধ্যায়, তখনই আদিবাসী-লোক শিল্পীদের উন্নয়ন ও পর্যটন শিল্পের প্রসারে এই মেলার সূচনা।

এলাকার মানুষের দানে ওই বছর ১ জানুয়ারি মেলা শুরু হয়। তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি, কংগ্রেস নেতা, এলাকার ব্যবসায়ী, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষকে নিয়ে মেলা কমিটি তৈরি করা হয়েছিল। এখন সেই কমিটিকে অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। কোনও কিছু নিয়ে মন্তব্য করার আগে মন্ত্রীর জানা বোঝা দরকার বলে সিপিআইএম নেতা দাবি করেন।
সরকারি অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী বুলুচিক বরাইকের 'তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ' বলা নিয়েও ক্ষোভ উগরে দেন সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক। তিনি বলেন, 'ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাওয়া জটিল', একই সঙ্গে 'লজ্জাজনক ও ভয়ঙ্কর পরিস্থিতি' তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। তিনি বলেন, 'মিথ্যে কথা বলাটা এঁদের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে'। ২৪ বছর আগে প্রথম মুকুটমনিপুর মেলা শুরুর সময় কে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? এসব অবান্তর কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না। প্রসঙ্গত ১৯৯৮ সালে মুকুটমনিপুর মেলার সূচনা করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
সরকারি অনুষ্ঠান মঞ্চে মন্ত্রীর দলীয় স্লোগান দেওয়া নিয়ে সুভাষ সরকার বলেন, 'শাসক দলের মন্ত্রীরা ভুলে গেছে প্রশাসন আর দল পৃথক। এই ধরণের কথা বলা মানে গণতন্ত্র বিরোধী-সংবিধান বিরোধী কাজ বলে তিনি দাবি করেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications