দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় নতুন নিয়ম! চালু হবে ২০২৫-২৬-এ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী
জাতীয় শিক্ষানীতি ২০২০-র সঙ্গে সাঞ্জস্য রেখে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এব্যাপারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বছরে দু'বার দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। ছাত্রছাত্রীরা বিকল্প বেছে নিতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এর উদ্দেশ্য হল পড়াশোনায় চাপ কমানো।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ছাত্রছাত্রীদের শিক্ষাগতভাবে দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-তে বোর্ডের দ্বিবার্ষিক পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। গত বছরের অগাস্টে শিক্ষামন্ত্রকের তরফে ঘোষিত নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুসারে, ছাত্রছাত্রীদের পড়ার সুযোগ করে দিতে এবং সুযোগ নিশ্চিত করতে বছরে অন্তত দু'বার বোর্ডের পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। দু'বার পরীক্ষা নেওয়া হলেও, সেরা স্কোর ছাত্রছাত্রীরা রাখতে পারবে বলেও জানানো হয়েছিল।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রায়পুরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি পরীক্ষার নতুন বিন্যাসে সর্বোচ্চ সুযোগ গ্রহণ করতে আহ্বান জানান। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি হল জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে ছাত্রছাত্রীদের চাপমুক্ত রাখা এবং তাঁদের শিক্ষার মাধ্যমে সমৃদ্ধ করা। এব্যাপারে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রধানমন্ত্রীর আহ্বানের কথাও তিনি স্মরণ করিয়ে দেন।
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছত্তিশগড়ে প্রধানমন্ত্রী শ্রী স্কিমের সূচনা করে বলেন, প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্যের ২১১ টি স্কুলে হাম অ্যান্ড স্পোক মডেলে আপগ্রেড করা হবে। এক্ষেত্রে প্রতিটি স্কুলের জন্য দুই কোটি টাকা খরচ করা হবে।












Click it and Unblock the Notifications