রাজ্যসভায় শপথ গগৈ-এর, বরাদ্দ ১৩১ নম্বর আসন! বিরোধীদের ওয়াকআউট
সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন। এর আগে তাঁকে রাজ্যসভায় মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন। এর আগে তাঁকে রাজ্যসভায় মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উত্তর পূর্ব ভারত থেকে গগৈই হলে প্রথম ব্যক্তি যিনি দেশের বিচার বিভাগের শীর্ষে বসেছিলেন। গত নভেম্বরে তিনি পদ থেকে অবসর নেন। এবার গেলেন রাজ্যসভায়। সেখানে তাঁর জন্য বরাদ্দ করা হয়েছে ১৩১ নম্বর আসন।

বিরোধীদের ওয়াকআউট
এদিন কংগ্রেস, বিএসপি সদস্যরা গগৈ-এর মনোনয়নের বিরোধিতা করে ওয়াকআউট করে। প্রতিবাদে সামিল হয় সিপিআই, ডিএমকে, এমডিএমকেও।

১৬ মার্চ গগৈকে মনোনীত করেন রাষ্ট্রপতি
১৬ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বলা হয় সংবিধানে আর্টিক্যাল ৮০-১(এ) অনুযায়ী রাষ্ট্রপতি রঞ্জন গগৈকে মনোনীত করেছেন। প্রসঙ্গত এর আগে মনোনীত এক সদস্য কেটিএস তুলসীর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে।

৯ নভেম্বর অযোধ্যা নিয়ে রায়
৯ নভেম্বর তৎকালীন প্রধান বিটারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ স্পর্শকাতর অযোধ্যা নিয়ে তাদের রায় দিয়েছিলেন। এছাড়াও রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চের উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে সবরীমালা এবং রাফালে।

এর আগে রঙ্গনাথ মিশ্রকে মনোনয়ন
প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈই প্রথম নন। এর আগে রঙ্গনাথ মিশ্রকে মনোনয়ন দিয়েছিল কংগ্রেস। ওড়িশা থেকে তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications