আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের মৃত্যু সংবাদ নিয়ে জল্পনা, খবরের সত্যতা অস্বীকার এইমস থেকে পুলিশের
করোনার জেরে আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের মৃত্যু হয়েছে বলে যে খবর এদিন সংবাদমাধ্যমে আসে, তা এখনও পর্যন্ত নিশ্চিত করেনি দিল্লি পুলিশ। ফলে জল্পনা থেকেই যাচ্ছে। এদিকে দিল্লি এইমসও জানিয়েছে এই খবরের সত্যতা তাদের কাছে নেই। ফলে খবরটি আপাতত ভুয়ো বলে মনে করা হচ্ছে। রাজেন্দ্র নিকালজে মূলত মুম্বইয়ের অন্ধকার জগত থেকেই ছোটা রাজন নামে কুখ্যাত। মুম্বইয়ের অন্ধকার জগতে এককালে তার প্রবল প্রতাপ বহু তারকাকে ত্রাসে রেখেছিল। প্রসঙ্গত ২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর নয়া দিল্লির তিহারে বহুদিন ধরে বন্দি ছোটা রাজন।

প্রসঙ্গত বহুদিন ধরে দিল্লির এইমসে ভর্তি অন্ধকার জগতের এই কুখ্যাত ব্যক্তিত্ব। গত ২৬ তারিখ থেকে সে দিল্লি এইমসে ভর্তি ছিল। মূলত, তোলাবাজি থেকে খুন সহ একাধিক অভিযোগ রয়েছে ছোটা রাজনকে ঘিরে। সেই সংক্রান্ত মামলাতেই ইন্দোনেশিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এককালে মু্ম্বইয়ের গ্যাংওয়ারে দাউদ শিবিরের চক্ষুশূল হয়ে উঠে ছিল রাজন। কার্যত ডি কম্পানির হিটলিস্টে চলে যায় সে। এরপরই তার গ্রেফতারি।
উল্লেখ্য়, ২০১৮ সালে মুম্বইয়ের বুকে খুন হন সাংবদিক জ্যোতির্ময় দে। সেই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিল ছোটা রাজন। যার দেরে তার যাবজ্জীবন জেলের সাজা হয়। রাজনের সন্দেহ ছিল সাংবদিক জ্যোতির্ময় দের সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের ঘনিষ্ঠতা রয়েছে। দাউদের নির্দেশে রাজন ও তার গ্যাংয়ের বিরুদ্ধে লিখতেন জ্যোতির্ময়। এই সন্দেহের বশে সাংবাদিককে খুন করে রাজন গ্য়াং।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications