ভারতে তৈরি চোখের ড্রপে ড্রাগ প্রতিরোধী জীবাণু! মার্কিন সংস্থার দাবি ওড়াল ভারত
চেন্নাই ভিত্তিক সংস্থা গ্লোবাল ফার্মা হেলথ কেয়ারের তৈরি আই ড্রপ ব্যবহার করে আমেরিকায় তিনজনের মৃত্যু এবং অন্ধত্বের অভিযোগ ওঠে। যদি ওই সংস্থার তৈরি ওষুধ স্ট্যান্ডার্ড কোয়ালিটির, এমনটাই দাবি স্বাস্থ্যমন্ত্রকের, খবর সূত্রের।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই ফেব্রুয়ারিতে তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোলার এবং সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যৌথ পরিদর্শন করে এবং নমুনা সংগ্রহ করে। সেই নমুনার ফলাফল গ্লোবাল ফার্মা হেলথ কেয়ারের পক্ষে গিয়েছে বলে জানা গিয়েছে।

শুধুমাত্র নিরাপদ থাকার জন্য ওই কোম্পানিকে চোখের ড্রপ উৎপাদন বন্ধ রাখতে বলা হয়েছিল। প্রায় দুমাস আগে ইউএস সেন্টার ফর ডিজিড কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এই সংস্থার তৈরি চোখের ড্রপে ড্রাগ প্রতিরোধী ব্যাকটিরিয়ার দূষণের অভিযোগ করেছিল। তাদের গাবি অনুযায়ী, ওষুধে সিউডোমোনাস অ্যারুগিনোসা নামক ব্যাকটিরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছিল।
সেখানে অন্তত ৬৮ জন রোগীর মধ্যে ড্রাগ প্রতিরোধী ব্যাকটিরিয়ার উপস্থিতি লক্ষ্য করার পরেও দেশ থেকে ওষুধটির প্রত্যাহারের নির্দেশ জারি করে। সঙ্গে সঙ্গেই আমেরিকায় পাঠানো চোখের ড্রপ তুলে নেয় চেন্নাই ভিত্তিক সংস্থা গ্লোবাল ফার্মা হেলথ কেয়ার।

স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে বলা হয়েছে, আমেরিকায় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা হল ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তারা এখনও পর্যন্ত ওষুধটি সম্পর্কে কিছু বলেনি। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।
এর আগে তামিলনাড়ুর ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছিল তারা চোখের জ্রপের নমুনায় কোনও দূষণ পায়নি। তামিলনাড়ু ড্রাগস কন্ট্রোলের ডিরেক্টর পিভি বিজয়লক্ষ্মী জানিয়েছেন, চেন্নাইয়ের প্ল্যান্টে উৎপাদিত চোখের ড্রপের নমুনায় কোনও দূষণ পাওয়া যায়নি। এব্যাপারে বেশ কয়েকটি ব্যাচের নমুন বিশ্লেষণ করা হয়েছিল। পাশাপাশি ওষুধ তৈরির কাঁচামালও পরীক্ষা করা হয়েছিল।
গ্লোবাল ফার্মা হেলখকেয়ার সংস্থাটি চেন্নাই থেকে প্রায় ৪০ কিমি দক্ষিণে অবপস্থিত।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications