নেশা মুক্তির সেরা সময় হতে পারে লকডাউনই, বলছেন বিশেষজ্ঞরা
৩রা মে'র পরেও, মেয়াদ বাড়ল লকডাউনের। এই তৃতীয় দফার লকডাউনে কেন্দ্রীয় সরকার স্থায়ীভাবে মদ ও তামাক জাতীয় পদার্থের বিক্রি নিষিদ্ধ করেছে। সামাজিক দূরত্ব সুনিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই লকডাউনকে তামাক ব্যবহারকারীদের নেশা ছাড়ার সুবর্ণ সময় বলেই মনে করছেন।

দৈনিক তামাক ব্যবহারকারীরা পড়েছেন মহা বিপদে। একেই সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত তামাকজাত পণ্যর বিক্রি,যদিও বা পুরোনো স্টক থেকে থাকে তাও সিগারেট বিড়ি বিকোচ্ছে চড়া দামে। ধূমপানে অভ্যস্ত ব্যক্তিরা কার্যত সমস্যায় দিন কাটাচ্ছেন।
অথচ কোটা মেডিকেল কলেজের সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ আর কে জৈন অবশ্য বলেন, "চলমান লকডাউন, এবং তামাকজাত দ্রব্য না পাওয়া তামাক আসক্তদের নেশা মুক্তির জন্য এক সুবর্ণ সুযোগ হতে পারে"। তিনি আরও বলেন, ধোঁয়াবিহীন তামাকজাত পণ্য যেমন পান মশলা এবং সুপারি চিবিয়ে খাওয়ার ফলে লালা উৎপাদন বৃদ্ধি পায় এবং অসচেতন ব্যক্তিরা যেখানে সেখানে থুথু ফেলেন। এই থুথু কোভিড-১৯ এর সংক্রমণ বাড়াতে পারে।
ডাঃ আর কে জৈন আরও বলেন, "সিঙ্গাপুর ও মালয়েশিয়া দেশের মত ভারতেও তামাকজাত পণ্যের বিষয়ে সরকারের পরামর্শকে কঠোরভাবে প্রয়োগ করা উচিত এবং লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি দেওয়া উচিৎ।" শোনা যাচ্ছে, তৃতীয় দফার লকডাউনে মদ গুটকা তামাকজাত দ্রব্য ইত্যাদি বিক্রি নিষিদ্ধ থাকার পাশাপাশি তামাক বা গুটকা খেয়ে রাস্তাঘাটে থুতু ফেললেও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications