Lok Sabha Vote 2024: VVPAT স্লিপ কি হাতে পেতে পারেন ভোটাররা? সুপ্রিম কোর্টকে কী জানাল কমিশন?
লোক সভা ভোটের প্রথম দফার ঠিক আগের দিন ভোটিংয়ে স্বচ্ছতা বজায় রাখা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়। তাতে শীর্ষ আদালত ভিভিপ্যাট স্লিপ ভোটারদের দেওয়ার কথা বললে কমিশনের পক্ষ থেকে জানানো হয় সেটা করা হলে আর ভোটারদের ভোটদানের গোপনীয়তা কিছুই থাকবে না।
ভোট দেওয়ার পর সাধারণত ভিভিপ্যাট মেশিনে দেখা যায় ভোটারের ভোট সঠিক জায়গায় পড়ল কিনা। সেটি ৭ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। তারপরেই আবার লক হয়ে যায় মেশিনটি। কিন্তু কোনও কাগজ ভোটাররা পান না। মামলার শুনানিতে এই ভিভিপ্যাট মেশিন থেকে কাগজ পাওয়া সম্ভব কিনা জানতে চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। তাতে কমিশন সাফ না করে দিয়েছে।

আইনজীবী প্রশান্ত ভুষণ আদালতে অভিযোগ করেছিলেন কেরলে কাসাড়গড়ে মক ভোটিংয়ের সময় চারটি ভিভিপ্যাটে অতিরিক্ত ভোট দেখানো হয়েছে। তাহলে কি ইভিএম বা ভিভিপ্যাটে গলদ রয়েছে। প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী। সেই মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দেয় কমিশনকে সুষ্ঠু এবং অবাধ ভোট যাতে হয় তার জন্য ভিভি প্যাট এবং ইভিএম যেন পরীক্ষা করে দেখেন তাঁরা।
ভোটিংয়ে স্বচ্ছতা বজায় রাখার জন্য ভিভিপ্যাট মেশিনে স্লিপ ভোটাররা হাতে পেতে পারেন কিনা প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। তাতে কমিশন জানায় সেটা হলে অত্যন্ত ঝুঁকি পূর্ণ হয়ে যাবে পুরো বিষয়টি। তাহলে আর ভোটারদের গোপনীয়তা বলে কিছু থাকবে না। ভোটাররা অনেকেই হয়তো কাগজ না নিয়েই চলে যাবেন। বুথে প্রকাশ্যে সেই কাগজ গড়াগড়ি খাবে।
এদিকে ভিভিপ্যাটে অতিরিক্ত ভোট দেখা যাচ্ছে জানার পরেই আদালতের মামলার শুনানিতে কমিশন জানিয়েছে এরকম কোনও ঘটনা ঘটেনি। সবটাই সুরক্ষিত রয়েছে। সব মেশিনই যথার্থভাবে খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যেই ভোটকেন্দ্রগুলিতে ইভিএম এবং ভিভিপ্যাট ভাল করে পরীক্ষা করে পাঠানো হয়েছে। কাজেই এখানে গণ্ডগোলের বা কারচুপির কোনও জায়গাই নেই।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯-র লোকসভা ভোটের আগে ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছিলেন বিজেপি এমন কিছু কারচুপি করেছে ইভিএমে যাতে তাঁদের ভোট বেশি পড়ছে। কংগ্রেস থেকে শুরু করে একাধিক অবিজেপি রাজনৈতিক দল এই নিয়ে সরব হয়েছিলেন। কতাই নিয়ে আদালতে পর্যন্ত গড়িয়েছিলেন মামলা। কিন্তু সেটা ধোপে টেকেনি। কমিশন সেই সম্ভাবনা খারিজ করে দেয়।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications