Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অসতর্কতার মাসুল! ৩ দিনে ৪০ ব্যাঙ্ক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষ লক্ষ টাকা

ব্যাঙ্কের কেওয়াইসি ও প্যান কার্ড আপডেটের নামে এক বড় জালিয়াতি সামনে এসেছে। এই ঘটনায় নিশানা করা হয়েছিল একটি বেসরকারি ব্যাঙ্কের কয়েকজন গ্রাহককে। যেখানে উধাও হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকা।

সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ বারে বারে গ্রাহকদের সতর্ক করে প্রতারণা থেকে রেহাই পাওয়া জন্য। তারপরেও অসতর্কতার মাসুল দিলেন মুম্বইয়ের একটি বেসরকারি ব্যাঙ্কের প্রায় ৪০ জন গ্রাহক। এঁদের সবার কাছেই কেওয়াইসি ও প্যান আপডেট করার জন্য লিঙ্ক পাঠানো হয়েছিল। আর তাতে ক্লিক করার পরেই ফাঁকা অ্যাকাউন্ট।

 পুলিশের সতর্কবার্তা

পুলিশের সতর্কবার্তা

সাধারণভাবে প্রত্যেক ব্যাঙ্কই গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করে থাকে। এটা বাধ্যমূলকও বটে। তবে সেই বাধ্যতামূলক বার্তার ফাঁদে পড়েই অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার ঘটনায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং বিভিন্ন মহানগরীর পুলিশ কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক করে। ঠিক যেমনটা করেছে মুম্বই পুলিশ।

ফিসিং লিঙ্কে যতকাণ্ড

ফিসিং লিঙ্কে যতকাণ্ড

মুম্বই পুলিশের তরফে সতর্ক করে বলা হয়েছে, প্রতারকরা গ্রাহকদের কাছে জাল এসএমএস পাঠাচ্ছে। সেখানে থাকছে ফিসিং লিঙ্ক। বলা হচ্ছে কেওয়াইসি এবং প্যানকার্ডের বিশদে আপডেট করার জন্য। সঙ্গে বলা হচ্ছে না করলে তাঁদের অ্যাকাউন্ট ব্লক করা হবে।

 ভুক্তভোগী প্রায় ৪০ জন গ্রাহক

ভুক্তভোগী প্রায় ৪০ জন গ্রাহক

এই ধরনের লিঙ্কগুলিতে গ্রাহকদেরকে একটি জাল ওয়েবসাইটে যেতে নির্দেশ দেওয়া হয়। সেখানে গ্রাহকদের আইডি, পাসোয়ার্ড এবং অন্য গোপনীয় তথ্য লিখতে বলা হয়। সেইভাবেই কমপক্ষে ৪০ জনের অ্যাকাউন্ট সাফ করে দিয়েছে প্রতারকরা।

যেভাবে সাফ হয়েছে অ্যাকাউন্ট

যেভাবে সাফ হয়েছে অ্যাকাউন্ট

সেই তালিকা থেকে বাদ যান না যে কোনও রকমের ভিআইপি ব্যক্তিরা। মুম্বইয়ের এই ঘটনায় ভুক্তভোগী এক ভিআইপি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি ভুয়ো টেক্ট ম্যাসেজের লিঙ্কে ক্লিক করেছিলেন। তবে এক্ষেত্রে সেই লিঙ্কটি তাঁর ব্যাঙ্কের বলেও বিশ্বাস করেছিলেন তিনি। সেখানে ওই ব্যক্তি ব্যাঙ্কের গ্রাহক আইডি, পাসোয়ার্ড এমন কি মোবাইলে আসা ওটিপিও দিয়ে দিয়েছিলেন।
তিনি আরও জানিয়েছেন এক মহিলা নিজেকে ব্যাঙ্কের আধিকারিক বলে দাবি করে, মোবাইলে আসা নম্বর লিখতে বলেছিলেন। আর তার পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় প্রায় ৬০ হাজার টাকা।

প্রতীকী ছবি

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+