রাজস্থানের ‘জোহড’ পুনরুদ্ধারে তাঁর অবদান অনস্বীকার্য, আসুন চিনে নিই ভারতের ওয়াটরম্যানকে
রাজস্থানের ‘জোহড’ পুনরুদ্ধারে তাঁর অবদান অনস্বীকার্য, আসুন চিনে নিই ভারতের ওয়াটরম্যানকে
আমাদের দেশে এমন কিছু ব্যক্তিরা রয়েছেন যাঁরা নিঃশব্দে দেশের উন্নয়ন সাধনে নিজেদের অবদান রেখে চলেছেন। অথচ খুব কম জনই এঁদের বিষয়ে খবর রাখেন। সেরকমই একজন হলেন রাজস্থানের আলওয়ার জেলার ডঃ রাজেন্দ্র সিং, যিনি ভারতের 'ওয়াটারম্যান’ নামে পরিচিত। জল সংরক্ষণবিদ ও পরিবেশবিদ হিসাবেই খ্যাত এই রাজেন্দ্র সিং।

রাজস্থানে এসে অন্য দিকে ঘুরে যায় লক্ষ্য
১৯৫৯ সালের ৬ অগাস্ট উত্তরপ্রদেশের বাগপাত জেলার দৌলা গ্রামে জন্ম রাজেন্দ্র সিংয়ের। হাই স্কুলের পড়াশোনা শেষ করে তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বারাউতের এক কলেজ থেকে হিন্দি ভাষার ওপর স্নাতকোত্তর হন। এরপর ১৯৮০ সালে তিনি সরকারি চাকরিতে যোগ দেন এবং জয়পুরে শিক্ষার জন্য জাতীয় পরিষেবার স্বেচ্ছাসেবক হিসাবে নিজের কর্মজীবন শুরু করেন। যেখানে তাঁকে রাজস্থানের দউসা জেলায় প্রাপ্তবয়স্কদের স্কুলের তদারকির জন্য তাঁকে নিয়োগ করা হয়।

তরুণ ভারত সংঘ
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত রাজেন্দ্রর নিজস্ব স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যার নাম তরুণ ভারত সংঘ (টিবিএস)। সরিস্কা ব্যাঘ্র সংরক্ষণের নিকট থানাগাজি তহসিল সংলগ্ন হোরি-ভিখমপুরায় অবস্থিত এই স্বেচ্ছাসেবী সংগঠন ধীর আমলাতন্ত্র, মাইনিং লবির বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক ভূমিকা পালন করেছে। থর মরুভূমির কাছে এই সংগঠন অবস্থিত বলে সেখানকার গ্রামবাসীদের আধা-শুষ্ক এলাকায় জোহড, বৃষ্টির জল সংরক্ষণের ট্যাঙ্ক, বাধ সহ অন্যান্য কৌশল প্রয়োগ করে জল ব্যবস্থাপনার দায়িত্ব নিতে সহায়তা করেছে।

জোহাদ পুনরুদ্ধার সহ বেশ কিছু কাজ করেছেন
১৯৮৫ সালে টিবিএস মাত্র একটা গ্রাম দিয়ে তাদের কাজ শুরু করে, বছরের পর বছর টিবিএস শুষ্ক মরশুমে বৃষ্টির জল সংগ্রহ করতে ৮,৬০০ টি জোহাদ ও অন্যান্য জল সংরক্ষণ কাঠামো তৈরিতে সহায়তা করেছে, এছাড়াও এক হাজারের বেশি গ্রামে জল ফিরিয়ে এনেছে এবং রাজস্থানের পাঁচটি নদী, আরভারি, রূপারেল, সরসা, ভাগানী এবং জাহাজওয়ালি পুনরুদ্ধার করেছে।

জিতেছেন বহু পুরস্কার
রাজেন্দ্র সিং জাতীয় গঙ্গা নদী অববাহিকা কর্তৃপক্ষের সদস্য। যেটি পরিবেশ (সুরক্ষা) আইন, ১৯৮৬ এর অধীন প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে গঙ্গার (গঙ্গা) ক্ষমতায়িত পরিকল্পনা, অর্থায়ন, তদারকি ও সমন্বয়কারী কর্তৃপক্ষ হিসাবে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৫ সালে ৬০ বছর বয়সী রাজেন্দ্র সিংকে স্টকহোম জল পুরস্কার দেওয়া হয়, যা জলের জন্য নোবেল পুরস্কার হিসাবে পরিচিত। এর আগে ২০০১ সালে তিনি রমন ম্যাগসেস পুরস্কার অর্জন করেন।
{quiz_230}
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications