Parliament Session 2024: এজেন্সির অপব্যবহার নিয়ে বিক্ষোভে তৃণমূল-কংগ্রেস!! ডেপুটি স্পিকার পদ নিয়ে জিইয়ে জল্পনা
Parliament Session 2024: ডেপুটি স্পিকার পদ নিয়ে কেন্দ্র এবং বিরোধীদের মধ্যে এখনও কোনও আলোচনা হয়নি। এমনটাই সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। লোকসভার ডেপুটি স্পিকারের পদ দাবি করে, স্পিকার নির্বাচনে প্রার্থী দেয় বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লক। যদিও শেষমেশ ধ্বনি ভোটে ফের একবার স্পিকার পদে ওম বিড়লা।
যদিও ভোটাভুটি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই সাংসদ অবধেশ প্রসাদকে ডেপুটি স্পিকার করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি সমাজবাদী পার্টির হয়ে ফৈজাবাদ থেকে এবার নির্বাচিত হয়েছেন (Parliament Session 2024) ।

তাৎপর্যপূর্ণ ভাবে এই ফৈজাবাদের অযোধ্যার মধ্যে পড়ে। যেখানে লোকসভা নির্বাচনের আগে রামমন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। যদিও ওই আসনকে এবারের মতো বিজেপির দিকে আনা সম্ভব হয়নি। সাংসদ অবধেশ প্রসাদ সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের খুবই ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য।
আর তাই কাঁটা দিয়ে কাঁটা তুলতে ডেপুটি স্পিকার পদে তাঁকেই চান তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবিকে সমর্থন জানিয়েছে আম আদমি পার্টিও। তবে যা খবর, ডেপুটি স্পিকার পদ নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্র এবং ইন্ডিয়া জোটের নেতাদের কোনও আলোচনা হয়নি। ফলে এই পোস্ট ঘিরে জটিলতা জিইয়েই রইল। তবে ডেপুটি স্পিকার পদে তাঁর নাম আনার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অবধেশ প্রসাদ।
জানিয়েছেন, অখিলেশ যাদব এবং অন্যান্য নেতারা এই বিষয়ে আলোচনা করছেন। সময় আসলে স্পষ্ট হবে। অন্যদিকে এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে আজ সোমবার ফের একযোগে বিক্ষোভ দেখান কংগ্রেস-তৃণমূল সহ বিরোধী সাংসদরা।
#WATCH | On speculations of his name for the Lok Sabha Deputy Speaker post, SP MP Awadhesh Prasad says, "I express gratitude to party's national president Akhilesh Yadav and other leaders for the discussions and consent on this...Let the time come..." pic.twitter.com/WLpTJlpumb
— ANI (@ANI) July 1, 2024
এই প্রসঙ্গে উত্তর কলকাতার সাংসদ সদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এজেন্সিকে দলদাসে পরিণত করা হয়েছে। বিরোধীদের আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, রাহুল গান্ধীর উচিৎ চোপড়া ঘুরে আসা। এমনকি বিব্বস্ত্র করে যেভাবে সংখ্যালঘু মহিলাকে লাঞ্জনা করা হয়েছে তা নিয়েও বিরোধীদের আক্রমণ শানান বালুরঘাটের বিজেপি সাংসদ।
-
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের












Click it and Unblock the Notifications