দয়ান কৃষ্ণন, সামলেছেন নির্ভয়া থেকে ডেভিড হেডলি মামলা, এবার সামলাবেন তাহাউর রানাকেও
২৬/১১ মুম্বই হামলার অন্যতম সহ-ষড়যন্ত্রকারী তাহাউর রানার বিরুদ্ধে ভারতে প্রত্যর্পণের পর এখন শক্তিশালী মামলা গঠনে জাতীয় তদন্ত সংস্থা (NIA) নেতৃত্বে আনছে দেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের। ডেভিড কোলম্যান হেডলির বিরুদ্ধে প্রত্যর্পণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সিনিয়র আইনজীবী দয়ান কৃষ্ণন এবার রানার মামলায় প্রসিকিউশন টিমের নেতৃত্ব দেবেন।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী দয়ান কৃষ্ণনের সঙ্গে থাকবেন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী ও বিশেষ প্রসিকিউটর নরেন্দ্র মান। যিনি অতীতে দিল্লি হাইকোর্টে সিবিআইয়ের পক্ষে সাফল্যের সঙ্গে কাজ করেছেন, তিনিই এবার থাকবেন কৃষ্ণনের সাথে।

প্রতিবেদন অনুযায়ী, রানার প্রত্যর্পণ মামলায়ও কৃষ্ণনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে এনআইএ একটি শক্তিশালী মামলা তৈরি করে মার্কিন বিচার বিভাগে উপস্থাপন করেছিল, যার ফলে রানার সমস্ত আপিল খারিজ হয় এবং শেষপর্যন্ত তাকে ভারতে প্রত্যর্পণ করা হয়।
দয়ান কৃষ্ণন ২০১৯-২০ সাল থেকে এনআইএ-এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। এমনকি ভারতের পক্ষে মামলা উপস্থাপনের জন্য তিনি এনআইএ টিমের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সফরও করেছেন - যদিও মার্কিন আইনগত সীমাবদ্ধতার কারণে তা ছিল ভার্চুয়ালি।
এই প্রসঙ্গে একজন এনআইএ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারাধীন অভিযোগের চেয়ে ভারতের অভিযোগগুলিকে স্বতন্ত্র ও পৃথক হিসেবে প্রমাণ করতে কৃষ্ণনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়ান কৃষ্ণন হলেন বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (NLSIU)-এর প্রাক্তন ছাত্র এবং তার আইনি অভিজ্ঞতা ৩০ বছরেরও বেশি।
আইনজীবী দয়ান কৃষ্ণন একাধিক হাই-প্রোফাইল মামলার সঙ্গে যুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে-
১) ২০০১ সালের সংসদ হামলা মামলা
২) নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলা (২০১২) - যেখানে তিনি নিরপেক্ষভাবে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন
৩) কাবেরী জল বিরোধ মামলা
৪) নীতীশ কাটারা হত্যা মামলা
৫) উপহার সিনেমা ট্র্যাজেডি মামলা
রানার মামলায় দয়ান কৃষ্ণনের সঙ্গে যুক্ত থাকবেন নরেন্দ্র মান, যিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার এবং কিরোরি মাল কলেজের প্রাক্তন ছাত্র। তাঁর নিয়োগ তিন বছরের জন্য বা মামলার নিষ্পত্তি (যেটি আগে হয়) পর্যন্ত কার্যকর থাকবে।
বিশেষজ্ঞদের মতে, দয়ান কৃষ্ণন এবং নরেন্দ্র মানের মত অভিজ্ঞ আইনজীবীদের অন্তর্ভুক্তি ভারত সরকারের পক্ষে রানার বিরুদ্ধে একটি মজবুত ও প্রভাবশালী মামলা গঠনের সম্ভাবনা জোরালো করছে। ২৬/১১ মামলার বিচারে এটি একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications