একদিকে কার্ফু, অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীদের লাগাতার বিক্ষোভে স্তব্ধ কাশ্মীর, হত ৪৪
জম্মু, ২০ জুলাই : একদিকে বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভ আর তার জেরে হওয়া অশান্তি, এবং অন্যদিকে তা থামাতে কার্ফু জারি হওয়া। এই দুইয়ে মিলে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে কাশ্মীর উপত্যকা। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পরে শুরু হওয়া অশান্তি এই নিয়ে ১৩ দিনে পড়ল। [হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির জঙ্গি হয়ে ওঠার কাহিনি]
পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, আইনের শাসন বজায় রাখতে উপত্যকার বেশিরভাগ অংশেই এখন অনির্দিষ্টকালের জন্য কার্ফু চলবে। মঙ্গলবার সেভাবে কোনও বড় ঘটনা ঘটেনি। তবে গোটা উপত্যতাই থমথমে হয়ে রয়েছে। [কাশ্মীরে অশান্তির জন্য হাওয়ালার মাধ্যমে ১০০ কোটি টাকা পাঠিয়েছে পাকিস্তান]

গত কয়েকদিন ধরে কাশ্মীরে সংবাদপত্রের বিলি বন্ধ হয়ে রয়েছে। বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছচ্ছে না। তবে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংবাদপত্রের উপরে কোনওরকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এটা জানার পরই ফের সংবাদপত্র প্রকাশনার ব্যাপারে তোড়জোড় শুরু করা হয়েছে। [কাশ্মীর উপত্যকায় জঙ্গি দলে নাম লেখাচ্ছে কারা? জেনে নিন]
তবে গত ৯ দিন ধরে উপত্যকার কারও মোবাইল ফোনে কথা বলার সুবিধা বা ইন্টারনেট যোগাযোগ নেই। কিছু বিএসএনএলের পোস্ট-পেইড মোবাইলে ফোন করার সুবিধা পাওয়া গেলেও তা খুবই সামান্য। [হিজবুল মুজাহিদিন জঙ্গিদের নামে ক্রিকেট টিম কাশ্মীরে]
সরকারি সূত্রই বলছে, উপত্যকায় অশান্তির জেরে এখনও পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২১০০ জনেরও বেশি মানুষ। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি উপত্যকায় শান্তি ফেরানোর ডাক দিলেও সেনা-পুলিশের অতিসক্রিয়তা নিয়ে কোনও তদন্তের নির্দেশ দেননি। এদিন সেনাপ্রধান দলবীর সিং সুহাগও উপত্যকায় গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications