ফের প্রকট বামেদের অন্তর্দ্বন্দ্ব, সীতারাম ইয়েচুরির রাজ্যসভার মনোনয়ন খারিজ হল পলিট ব্যুরোয়
ফের প্রকট বামেদের অন্তর্দ্বন্দ্ব,সীতারাম ইয়েচুরির রাজ্যসভার মনোনয়ন খারিজ পলিট ব্যুরোয়
ফের প্রকট বামেদের অন্তর্দ্বন্দ্ব। সিপিএমের সাধারণ সম্পাদক হয়েও রাজ্য সভায় মনোনয়নের অনুমতি পেলেন না বাম নেতা সীতারাম ইয়েচুরি। পলিট ব্যুরোর বৈঠকে বাতিল করা হল পশ্চিমবঙ্গ থেকে তাঁকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার প্রস্তাব। সূত্রের খবর পলিট ব্যুরোর কেরল লবির দাপটেই নাকি খারিজ হয়ে গিয়েছে ইয়েচুরিকে প্রার্থী করার প্রস্তাব।

ইয়েচুরির রাজ্যসভার মনোনয়ন খারিজ
দিল্লিতে ৬ ফেব্রুয়ারি বসেছিল পলিট ব্যুরোর বৈঠক। সেখানেই খারিজ হয় যায় পশ্চিমবঙ্গ থেকে সীতারাম ইয়েচুরিকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব। তাঁকে রাজ্যসভায় প্রার্থী করার সমর্থন দিতে চেয়েছিল প্রদেশ কংগ্রেস । তাতেই নাকি প্রবল আপত্তি পলিট ব্যুরোর। কংগ্রেসের সমর্থন নিয়ে সিপিএম প্রার্থীর মনোনয়ন হবে না জানিয়ে খারিজ করে দেওয়া হয় প্রস্তাব। যদিও এটা প্রথমবার নয় এই নিয়ে দ্বিতীয়বার সীতারাম ইয়েচুরির রাজ্যসভার মনোনয়ন খারিজ করল দল।

পার্টির নিয়ম মেনেই সিদ্ধান্ত
যদিও এই সিদ্ধান্ত দল পার্টির নিয়ম মেনে নিয়েছে সিপিএমের এক শীর্ষ নেতা। পার্টির নিয়ম অনুযায়ী নাকি সিপিএমের সাধারণ সম্পাদক রাজ্যসভার প্রার্থী হতে পারেন না। এবং একই নেতাকে দুবারের বেশি দল রাজ্যসভায় মনোনয়ন দেয় না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিপিএমের ওই শীর্ষ নেতা। এর আেগ ২০০৫ এবং ২০১৭ সালে রাজ্যসভায় মনোনয়ন পেেয়ছিলেন সীতারাম ইয়েচুরি। ২০১৭ সালের মেয়াদ শেষ হওয়ার পরেই কংগ্রেস তাঁকে রাজ্যসভার মনোনয়ন দেওয়ার জন্য সমর্থন জানিয়েছিল। কিন্তু পার্টি তাতে রাজি হয়নি।

প্রকট অন্তর্দ্বন্দ্ব
কারাট বনাম ইয়েচুরি শিবিরের যে দ্বন্দ্ব পলিটব্যুরোয় রয়েছে এ নতুন কথা নয়। পশ্চিমবঙ্গে বাম সরকারের পতনের পর থেকে কারাট শিবিরের দাপট কমতে শুরু করেছিল পলিট ব্যুরোয়। কারাটদের রক্ষণশীল মানসিকতাই বঙ্গে সিপিএমের কারণ হয়ে উঠেছিল বলে মনে করতে শুরু করে বঙ্গ ব্রিগেড সেই থেকেই ইয়েচুরির প্রাধান্য বাড়তে শুরু করে পলিট ব্যুরোয়। তারপরেই কারাটকে সরিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হন সীতারাম ইয়েচুরি। এখনও পর্যন্ত পার্টির অন্যতম সফল নেতা সীতারাম ইয়েচুরি। কিন্তু কেরল লবির কাছে অতটা জনপ্রিয় নন তিনি। সেকারণেই তাঁর রাজ্যসভার মনোনয়কে কোপ বলে মনে করা হচ্ছে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications