COVID XBB: সংক্রমণ বাড়তেই সতর্ক করল মন্ত্রক! টেস্ট-ভ্যাকসিনেশনে জোর
নতুন করে ফের একবার ভয় ধরাচ্ছে করোনা! হঠাত করেই বাড়তে শুরু করেছে সংক্রমণ। পজিটিভিটি রেট একাধিক রাজ্যে বাড়তে শুরু করেছে। তবে বিশেষ করে দেশের কয়েকটি রাজ্যকে নিয়ে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমন্ত্রকের। জানা যাচ্ছে, কর্নাটক, মহারাষ্ট্র, হরিয়ানা এবং গুজরাত থেকে মৃত্যুর খবর সামনে আসছে।
আর এরপরেই নতুন করে করোনা নিয়ে সতর্ক স্বাস্থ্যমন্ত্রক। শুধু তাই নয়, ইতিমধ্যে এই সমস্ত রাজ্যগুলিকে সতর্ক করে অ্যাডভাইজারি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

অ্যাডভাইজারি দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে
মহারাষ্ট্র, গুজরাত, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা এবং কর্নাটককে সতর্ক করে এই অ্যাডভাইজারি দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। যেখানে সমস্ত এলাকাতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে টেস্টিং বাড়ানোর কথাও বলা হয়েছে মন্ত্রকের তরফে দেওয়া সতর্কবার্তাতে। যেসব ক্লাস্টার থেকে করোনার নতুন কেস আসছে সেগুলো পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি জ্বর নিয়ে আসা কোনও ব্যক্তিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয়েছে।

যতটা সম্ভব ভিড় এলাকা এড়িয়ে যাওয়ার কথা
অন্যদিকে হাসপাতালগুলিকেও তৈরি থাকতে বলা হয়েছে। এছাড়াও যতটা সম্ভব ভিড় এলাকা এড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে মন্ত্রকের তরফে দেওয়া অ্যাডভাইজারিতে। এছাড়াও পরীক্ষা, ট্র্যাক, এবং করোনার ভ্যাকসিনেশনের উপর জোর দিতে বলা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় দফার ভ্যাকসিনেশন ভালো ভাবে এগোলেও প্রিকিউশন ডোজ কিংবা বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে মানুষের একটা অনীহা রয়েছে। তা যাতে নেওয়া হয় সেই বিষয়টির উপরও জোর দেওয়ার কথা বলা হয়েছে।

নতুন ভ্যারিয়েন্টের নাম এক্সবিবি
চিনসহ একাধিক দেশে হঠাত করেই সংক্রমণ বাড়তে শুরু করে। যা নিয়ে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি ভারতে ভারতেও একটা ওয়েভ দেখা যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিজ্ঞানীরা। কিন্তু পরিস্থিতি তেমন ঘটেনি। তবে গত কয়েকদিন ধরে হঠাত করে সংক্রমণের বৃদ্ধি দেখা যাচ্ছে। গত কয়েকদিনের সংক্রমণের গ্রাফ ঘিরে ভয় ধরছে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের বাড়বাড়ন্তের জন্যে দায়ী নতুন ভ্যারিয়েন্টের নাম এক্সবিবি।

ছয় রাজ্যকে আগে থেকে সতর্ক করল কেন্দ্র।
নতুন করোনা ভ্যারিয়েন্টের হাত ধরে নতুন করে ভারত, আমেরিকা, সিঙ্গাপুর, ব্রুনেইয়ে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভারতের একাধিক রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই নতুন ভ্যারিয়েন্ট ভারতে নতুন করোনা সংক্রমণের ঢেউ ভারতে থাবা বসাতে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। সেখানে দাঁড়িয়ে এই ছয় রাজ্যকে আগে থেকে সতর্ক করল কেন্দ্র।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications