কংগ্রেস আত্মত্যাগ করেছে দিল্লির নির্বাচনে! রাজ্যসভার সাংসদের চাঞ্চল্যকর বয়ান
কংগ্রেস আত্মত্যাগ করেছে দিল্লির নির্বাচনে! রাজ্যসভার সাংসদের চাঞ্চল্যকর বয়ান
আম আদমি পার্টিকে জেতাতেই নির্বাচন থেকে সরে এসেছে কংগ্রেস! এমনই চাঞ্চল্যকর বয়ান দিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। দিল্লি নির্বাচন সাঙ্গ হওয়ার পর বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতেই কংগ্রেস নেতা কেটিএস তুলসী এমন বার্তা দিলেন। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীও কেজরিওয়ালের হয়ে সওয়াল করেছেন।
|
বিদ্বেষ-বিভাজন নয়, জিতছে উন্নয়ন
কংগ্রেস নেতাদের এই বয়ান কার্যত হার মেনে নেওয়া। তাঁদের কথায় স্পষ্ট তাঁদের আসল উদ্দেশ্য ছিল বিজেপিকে হারানো। সেই কাজে তাঁরা সফল। দিল্লিতে বিজেপি জিতছে না। জিতছে আম আদমি পার্টি। বিদ্বেষ-বিভাজন নয়, জিতছে উন্নয়ন-পরিকল্পনা। তা কংগ্রেস নেতারা প্রকাশ্যে বলতে দ্বিধাও করছে না।

কংগ্রেস আত্মত্যাগ করেছে দিল্লির ভোটে
কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ কেটিএস তুলসী বলেন, আমাদের দল আত্মত্যাগ করেছে। আমরা চাইনি বিজেপি কোনওভাবে জিতুক। আমরা চাইনি ভোট ভাগ করতে। ভোট ভাগ হলে সুবিধা পেত বিজেপি। সেক্ষেত্রে বিজেপি জিতে যেতেও পারত। সেই সুযোগ দিতে আমরা চাইনি।

বিজেপির মতো অপশক্তিকে আটকাতে
তিনি বলেন, কংগ্রেস যদি আপের মতো গুরুত্ব দিয়ে প্রচার চালাত, তবে ভোট তিন ভাগে ভাগ হয়ে যেত। দিল্লি নির্বাচনের ফলাফল ঘুরে যেত। তার থেকে বিজেপির মতো অপশক্তিকে কোনও সুযোগ না দেওয়াই শ্রেয়। এক্ষেত্রে লোকসভার উদাহরণও টেনেছে কংগ্রেস। লোকসভায় ত্রিমুখী লড়াই হয়েছে, বিজেপি সাতে সাত করেছে। কংগ্রেস পাঁচটিতে দু-নম্বর স্থানে ছিল।
|
অধীরের টুইটে প্রশংসা কেজরির
কেটিএস তুলসী ছাড়াও লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরীও কেজরিওয়ালের ভুয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই ভোটে যতরকম সম্ভব সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করেছে বিজেপি। কেজরিওয়াল শুধু উন্নয়ন ইস্যু দিয়ে সেই সাম্প্রদায়িকতার মোকাবিলা করেছে। যদি কেজরিওয়াল জেতেন, তবে তা হবে উন্নয়নের জয়।

সমীক্ষায় যা আভাস
সবক'টি সমীক্ষা সংস্থাই জানিয়েছে, আম আদমি পার্টিই পের ক্ষমতায় আসতে চলেছে। সমীক্ষকরা ৪৩ থেকে ৬৮ পর্যন্ত আসন দিয়েছে আম আদমি পার্টিকে। আর বিজেপিকে দিয়েছে ২ থেকে ২৭ পর্যন্ত আসন। আর কংগ্রেস বড়জোর পেতে পারে চারটি আসন।
-
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন












Click it and Unblock the Notifications