Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকসভা নির্বাচনে ভোট কংগ্রেসকেই দিতে হবে! সিদ্দারামাইয়ার পাঁচ গ্যারান্টি নিয়ে বড় শর্ত দিলেন কংগ্রেস বিধায়ক

পাঁচ বছর পরে ক্ষমতায় ফেরার পরে বেশ কয়েকমাস হয়েও গিয়েছে। ক্ষমতায় ফেরার পরেই সিদ্দারামাইয়ে বেশ কিছু গ্যারান্টি লাগু করেছেন। তবে অনেকটাই বাকি রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর দেওয়া গ্যারান্টি নিয়ে শর্ত আরোপ করেছেন কংগ্রেস বিধায়ক। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

কংগ্রেস বিধায়ক এইচসি বালাকৃষ্ণ রামনগর জেলার মাগাদিতে জনসংযোগ কর্মসূচিতে বলেছেন, যদি সাধারণ মানুষ লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট না দেন, তাহলে প্রতিশ্রুত গ্যারান্টিগুলি বাতিল করা হবে। ওই কর্মসূচিতে তিনি কংগ্রেস সাংসদ ডিকে সুরেশকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তিনি উপস্থিত জনগণেক জিজ্ঞাসা করেছেন, তাঁরা উন্নয়ন চান না মন্দির?

সিদ্দারামাইয়ার ৫ গ্যারান্টি নিয়ে বড় শর্ত কংগ্রেস বিধায়কের

কংগ্রেস বিধায়ক প্রশ্ন করেছেন, আপনাদের ভোট কি ধানের শীষের জন্য নাকি গ্যারান্টির জন্য। প্রসঙ্গত ধানের শীষ রাম মন্দিরে ব্যবহার করা হয়েছে। ওই বিধায়ক আরও বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমাররের সঙ্গে কথা বলেছেন। তিনি তাঁদেরকে বলেছেন, তাঁরা হিন্দু। মন্দির তৈরি করা ভাল কিন্দু মন্দিরের নামে ভোট চাওয়া নয়।

তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণ যদি কংগ্রেসকে জয়ী করে, তবে তারা গ্যারান্টি চালিয়ে যাবেন। অন্যথায় তারা গ্যারান্টি বাতিল করে দেবেন, কারণ তখন মনে করবেন, জনগণ তা প্রত্যাখ্যান করেছেন। জনগণের কাছে গ্যারান্টির চেয়ে মন্দিরই বড়। সেই টাকা দিয়ে সেই সময় মন্দির তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস বিধায়ক।

কংগ্রেস বিধায়ক এইচসি বালাকৃষ্ণ জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন, তিনি (মুখ্যমন্ত্রী) যে গ্যারান্টি দিয়েছেন, তার জন্য কংগ্রেসকে জয়ী করা উচিত, নইলে গ্যারান্টি বাতিল করে দেওয়া হবে। সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ করা প্রয়োজন কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফে যেসব গ্যারান্টিগুলি দেওয়া হয়েছিল, তার মধ্যে রয়েছে, গৃহলক্ষ্মী প্রকল্প সব পরিবারের মহিলা প্রধানদের মাসে দু'হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে। গৃহজ্যোতি প্রকল্পে সব পরিবারকে মাসে ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। স্নাতক যুবকদের জন্য প্রতিমাসে ৩ হাজার টাকা, ডিপ্লোমাধারীদের জন্য ১৫০০ টাকা এবং বাকিদের প্রতিমাসে হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারি মাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের অনুমতি দেওয়া হবে।

ইতিমধ্যে সরকারি মাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পরিবারটকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কাজও শুরু হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+