মোদীকে 'আয়না' পাঠালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী! 'বিল' টুইট করে কী জানালেন বাঘেল
ভোটযুদ্ধে রীতিমত তপ্ত দেশ। কখনও দলগত আক্রমণ কখনওবা ব্যক্তিগত আক্রমণ ঘিরে রীতিমত তপ্ত হয়েছে জাতীয় রাজনীতি। সেই তপ্ত রাজনৈটিক প্রেক্ষাপটে এবার আরও এক চমক দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
ভোটযুদ্ধে রীতিমত তপ্ত দেশ। কখনও দলগত আক্রমণ কখনওবা ব্যক্তিগত আক্রমণ ঘিরে রীতিমত তপ্ত হয়েছে জাতীয় রাজনীতি। সেই তপ্ত রাজনৈটিক প্রেক্ষাপটে এবার আরও এক চমক দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এই কংগ্রেস নেতা এবার মোদীকে পাঠালেন একটি আয়না।
|
আয়না ও মোদী
এদিন টুইটারে আয়নার বিলের ছবি পোস্ট করেন ভূপেশ বাঘেল। যে বিলে স্পষ্ট লেখা রয়েছে তা 'মেকআপ-মিরর' । তার সঙ্গে ছিল মোদীর প্রতি একটি বার্তা। তিনি লেখেন, 'আমি আপনাকে এই আয়না পাঠাচ্ছি উপহার হিসাবে। আপনি এটা আপনার লোককল্যাণ রেসিডেন্সে টাঙিয়ে রাখবেন। যেখানে আপনি সারাদিন যাতায়াত করেন, সেরকম জায়গায় আয়না টাঙিয়ে রাখলে দেখতে পাবেন আপনার আসল মুখ। আপনি হয়তো এটা টাঙাবেন না বা ডাস্টবিনে ফেলে দেবেন,তবে তা হলেও আয়নায় মুখ দেখা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন না।'

চিঠি মোদীকে
এদিকে, এই আয়না কুরিয়ারের সঙ্গে একটি চিঠিও ভূপেশ বাঘেল মোদীকে পাঠান। যাতে লেখা রয়েছে, সেই চিঠিতে বাঘেলের দাবি, তিনি এতরকমের নামে নিজেকে ভূষিত করেছেন যে তাঁকে কোন নামে ডাকলে সুবিধা হবে তা বুঝতে পারছেন না তিনি।

মিথ্যার মুখোশ
মোদীর আসল সত্ত্বা কোনটা তা নিয়ে প্রশ্ন তুলে এদিন বাঘেল চিঠিতে দাবি করেন, পরের মিথ্যের মুখোশ পরার আগে একবার আয়নায় নিজের মুখ যেন দেখে নেন মোদী।












Click it and Unblock the Notifications