চেন্নাইয়ে বৃষ্টির জের : প্রকাশিত হল না ১৩৭ বছরের পুরনো সংবাদপত্র
চেন্নাই, ২ ডিসেম্বর : তামিলনাড়ুতে অবিরাম বৃষ্টি পথ আটকে দাঁড়াল সংবাদমাধ্যমেরও। বন্যার ফলে দেশের অন্যতম সেরা ১৩৭ বছর পুরনো সংবাদপত্র 'দ্য হিন্দু' প্রকাশিত হল না এদিন বুধবার। [ভারি বৃষ্টিতে স্তব্ধ তামিলনাড়ুর জনজীবন, জলমগ্ন চেন্নাই বিমানবন্দর]
১৮৭৮ সালে পথ চলা শুরু হয়েছিল এই পত্রিকার। ছুটির দিন ছাড়া অন্য কোনও কারণে এই দীর্ঘ সময়ে কখনও সংবাদপত্রটি বন্ধ হয়নি। এই প্রথম এমন ঘটনা ঘটল বলে জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক এন মুরলী।

এই সংবাদপত্রের মূল দফতর চেন্নাইয়ে। এছাড়া আরও ১৭টি আলাদা শহর থেকে হিন্দু পত্রিকাটি প্রকাশিত হয়। জানা গিয়েছে, চেন্নাইয়ে অবস্থিত মারাইমালাইনগরে যে ছাপাখানা রয়েছে সেখানে কোনও কর্মচারীই বৃষ্টির জন্য পৌঁছতে পারেননি।
বৃষ্টিতে একসময়ে চেন্নাইয়ে লোকাল যানবাহন পরিষেবা, ট্রেন পরিষেবা, এমনকী বিমান পরিষেবাও বন্ধ করে দিতে হয়েছে।
সংবাদপত্রের তরফে জানানো হয়েছে, যদি সংবাদ ছাপানোও হতো, তা পাঠকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। ফলে বাধ্য হয়ে সংস্করণ বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, চেন্নাই থেকে 'টাইমস অব ইন্ডিয়া', 'দ্য ডেকান ক্রনিক্যালস', 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর মতো সংবাদপত্র ছাপা হয়। এগুলি ছাপা হলেও তা পাঠকের কাছে পৌঁছেছে কিনা তা জানা যায়নি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications